শিরোনামঃ
নাচোলে দিনব্যাপি সবার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাথর আমদানি অনিশ্চিত ফ্রুট ব্যাগের সংকটে ধুঁকছে চাঁপাইনবাবগঞ্জের আম চাষিরা ফারাক্কার প্রভাবে শুকিয়ে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের নদী, ৪৯ বছরেও মেলেনি সমাধান সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অবশেষে গ্রেপ্তার রাব্বি-সোহেল ডিবি সেজে চাঁদাবাজির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থী আটক রাজৈরের ইশিবপুর ইউনিয়ন সাবেক ৩নং ওয়ার্ডের প্রবাসী ও যুব সমাজের উদ্যগে ফ্রি মেডিকেল ক্যাম্পিং নাচোলে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত ও ৬ দফা দাবি উত্থাপন রাজশাহীর ৫ ফেরিঘাট মাদক পাচারের নিরাপদ রুট গোমস্তাপুরের আড্ডা রাইহোগ্রাম থেকে চোলাইমদ ও ওয়াশ উদ্ধার, আটক ১
News Title :

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনার দুই তরুণের মৃত্যু, সড়ক অবরোধ-পুলিশ বক্সে ভাঙচুর, আগুন

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় রিফাত আলী ও সোহাগ আহমেদ নামে দুই তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় সার্কিট হাউস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ ও পুলিশ বক্সে ভাঙচুর করে। 
দুই জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ ও নিহতদের স্বজনরা।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর-পচাপুকুর মহল্লার শাহ আলমের ছেলে রিফাত আলী (১৮) ও  চান্দলাই-জোড়বাগান মহল্লার আশরাফুল ইসলামের ছেলে সোহাগ আহমেদ (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কের সার্কিট হাউস মোড়ে রিফাত ও সোহাগের বহনকারী মোটরসাইকেল থামানোর সংকেত দেন ট্রাফিক পুলিশের সদস্যরা। পুলিশের সংকেত ভেঙ্গে তারা দ্রুতগতিতে চলে যাওয়ার চেষ্টা করছিলো। এ সময় মোটরসাইকেলে নিয়ন্ত্রন হারিয়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যায় রিফাত। স্থানীয়রা সোহাগকে উদ্ধার করে প্রথামে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে উন্নয়ন চিকিৎসার জন্য রাজশাহী নেয়ার পথে মারা যান তিনি।
সোহাগের বাবা আশরাফুল ইসলাম, ধাওয়া খেয়ে পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে রিফাত ও সোহাগ। এতেই তাদের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সার্কিট হাউস মোড়ে সড়কের উপর একজনের মরদেহ রেখে অবরোধ করে। পরে বিশ্বরোড মোড়ে পুলিশ বক্সে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় পুলিশ বক্সের আসবাবপত্র বাইরে এনে আগুন জ্বলিয়ে দেয়। অন্যদিকে ঘটনাস্থলের অদূরে শান্তিবাগ এলাকার পুলিশ ফাঁড়িতে ভাঙচুর করে উত্তেজিত জনতা। সেখানে থাকা একটি মোটরসাইকেলে আগুনে দেয়া হয়। পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রন করতে ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে উত্তেজিত জনতা তাদের ধাওয়া করে।
সন্ধ্যা ৭ টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত সড়ক অবরোধ চলছিলো এবং ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেন।
অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

নাচোলে দিনব্যাপি সবার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনার দুই তরুণের মৃত্যু, সড়ক অবরোধ-পুলিশ বক্সে ভাঙচুর, আগুন

Update Time : ০১:২৭:২২ অপরাহ্ণ, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫