চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া এলাকা থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
শুক্রবার (৮ মে) র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর হাজীপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় পরিত্যক্ত একটি টিনশেড ঘর থেকে মাদক কেনাবেচার সময় তিনজনকে আটক করা হয়
আটকরা হলেন- সদর উপজেলার মহারাজপুর এলাকার শাহজাহান আলীর ছেলে মো. জামাল (৫২), বারঘরিয়া এলাকার মৃত পাতান শেখের ছেলে মো. কাইয়ুম (৫২) ও মৃত মোসলেম উদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেন (৫৫)। অভিযানে তাদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, বৃহস্পতিবার (৭ মে) বিকেল থেকে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছিল। এর ধারাবাহিকতায় রাত ১২টা ৪০ মিনিটের দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।