চাঁপাইনবাবগঞ্জে চ্যানেল ওয়ান ও আমারদেশের সাংবাদিক তারেক রহমান এবং মাই টিভির সাংবাদিক তারেক আজিজের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাচ্ছি। স্বাধীন গণমাধ্যমের কর্মীদের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা শুধু ব্যক্তির ওপর আঘাত নয়, বরং মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত।
আমরা মনে করি, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দুঃখজনকভাবে বারবার সাংবাদিকদের ওপর হামলার ঘটনা প্রমাণ করে যে, দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে ঘাটতি রয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়।
আমরা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি—এই হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য কর্মকাণ্ড করার সাহস না পায়।
পরিশেষে, আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি।