চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৭ জুন ) বাদ মাগরিব জামায়াতে ইসলামী ধাইনগর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড সভাপতি মোঃ জাইদুল ইসলামের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আমীর ও ধাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোজতাহিদুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ আব্দুল আহাদ
এতে আরো উপস্থিত ছিলেন সহ- সভাপতি মোঃ নাজমুস সাকিব ও ইউনিয়ন সেক্রেটারী মোঃ আনোয়ার হোসেন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী মোজতাহিদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, যুবকদের নিয়েই আমরা আগামীর মডেল ধাইনগর ইউনিয়ন গঠন করবো ইনশাআল্লাহ।"
একটি আধুনিক, উন্নত এবং বৈষম্যহীন মডেল ইউনিয়ন গড়তে তরুণ সমাজের ভূমিকা অপরিসীম।
তিনি আরো বলেন, আজকের এই সফল সমাবেশ প্রমাণ করে আমাদের যুবসমাজ পরিবর্তনের জন্য প্রস্তুত। আপনাদের সবার সহযোগিতা ও ভালোবাসায় আমরা আমাদের লক্ষ্য অর্জন করবই, ইনশাআল্লাহ।