সারা দেশের ন্যয় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। আজ সোমবার ৬ই জুলাই,সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও বিআরডিবির আয়োজনে উপজেলা বিআরডিবির সমিতির সদস্য ও উপজেলা প্রশাসনের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সাপতিত্বে উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানার সঞ্চালনায় "উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ"-এ প্রতিপাদ্যকে উপজীব্য করে আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন-অর-রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়া,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা,উপজেলা জামায়াতের আমীর ইয়াকুব আলী,কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব,পৌর জামায়তের আমীর মনিরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরসহ বিআরডিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে ২জন উদ্যোক্তার মাঝে ঋণের চেক বিতরণ,২জন শ্রেষ্ঠ সুফলভোগীর মাঝে সম্মাননা প্রদান ও সুফলভোগীদের মাঝে গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ। বক্তাগণ পল্লী উন্নয়নের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।