বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ১৬টি স্পষ্টে দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামী শনিবার (৩০ মে) ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঢাকা মহানগর ১৫টি সংসদীয় আসন এবং বিএনপি কেন্দ্রীয় অফিস সামনেসহ মোট ১৬-টি স্থানে এসব খাদ্য ও বস্ত্র বিতরণ করবেন বিএনপি চেয়ারম্যান।
এছাড়াও সুপ্রিম কোর্ট আইনজীবীদের আয়োজনে প্রতিবছরের ন্যায় এবছরও মিলাদ, দোয়া ও খাবার বিতরণ করা হবে।
নির্ধারিত প্রতিটি স্থানে স্থানীয় সংসদ সদস্য ছাড়াও মন্ত্রী পরিষদের সদস্যসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।