চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত পর্যন্ত সদর মডেল থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এর নেতৃত্বে অভিযানে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস.এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন পিপিএম, পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) মোহাম্মদ আব্দুর রউফ তালুকদারসহ থানা পুলিশের অন্যান্য সদস্যরা।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল এবং নিয়মিত মামলার আসামি গ্রেফতারের লক্ষ্যে সদর মডেল থানার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হয়। এসময় মাদক ব্যবসায়ী ৬ জন, মাদকসেবী ১০ জন, সিআর সাজা ওয়ারেন্টভুক্ত ১ জন, অন্যান্য ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং নিয়মিত মামলার ১ জনসহ মোট ২১ জনকে গ্রেফতার করা হয়।
এছাড়াও অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে একজনকে ২১ দিন এবং অপরজনকে ৩০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা এবং ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন বকুল আলী (৩০), দেলোয়ার (২৮), আসলাম আলী (৫৩), খলিল (৩১), রহিত ইসলাম (১৯), আসাদুল্লাহ (১৮), সুমন আলী (২২), আব্দুস সালাম (৫০), দুলাল (৩২), মোমেনা খাতুন (৫০), জাহিরুল ইসলাম (৩৮), আব্দুল আলীম (২২), জুয়েল রানা (৩৫), বাবু (৩৮), শাহিন রেজা (৩৮), হযরত আলী (২২), কৃষ্ণ চৌধুরী (৩৩), নয়ন হালদার (৩৮), নাসির উদ্দিন (৪১), রাকিমুদ্দিন (৩০) ও জাহিদ হাসান কাওসার (২১)। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলমান