শাহিন আলম, স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের এমপি প্রার্থী ডঃ মিজানুর রহমান বলেছেন, “যারা নিজেদের দলকেই সামলাতে পারে না, তারা দেশ সামলাবে কিভাবে?”
সোমবার সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার মকরম পুর বালুরঘাট এলাকায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডঃ মিজানুর রহমান আরও বলেন, “দেশ পরিচালনা করতে হলে দক্ষ নেতৃত্ব ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। জনগণের আস্থা অর্জন করতে হলে নেতাদের আগে নিজেদের দলকে সংগঠিত ও সুসংহত করতে হবে।”
[caption id="attachment_1101" align="alignnone" width="300"]
যারা নিজেদের দলকেই সামলাতে পারে না, তারা দেশ সামলাবে কিভাবে?” ডঃ মিজানুর রহমান, ছবি: শাহীন আলম[/caption]
পথসভায় জেলা কর্মপরিষদ সদস্য ও রহনপুর পৌরসভার মেয়র প্রার্থী তরিকুল ইসলাম বকুল, পৌর আমীর মনিরুজ্জামান ডাবলু, উপজেলা নায়েবে আমীর আব্দুর রহমান,সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।