প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩০, ২০২৬, ১০:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ৫:৪৪ অপরাহ্ণ
সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো ৬০ মেট্রিক টন পেঁয়াজ

দীর্ঘ তিন মাস পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমাদানি করা হল ৬০ মেট্রিক টন পেঁয়াজ। পেঁয়াজ আমদানির খবরে আজ রাত থেকেই স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমে আসবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে দুইটি ট্রাকভর্তি পেঁয়াজ সোনামসজিদ স্থলবন্দরস্থ পানামা পোর্ট লিংক লিমিটেডে প্রবেশ করে। পেঁয়াজগুলো আমদানি করেছে গৌড় ইন্টারন্যাশনাল ও ওয়েলকাম ইন্টারন্যাশনাল নামের দুইটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। এতে জেলার শিবগঞ্জ জেলা সদরসহ বিভিন্ন খুচরো বাজারে কেজিতে পেঁয়াজের দাম কেজিতে ২০-৩০ টাকা কমে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
বে সরকারি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় তিন মাস ধরে এই স্থলবন্দরে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। তবে আজ হঠাৎ দুই আমদানিকারক ৬০ মেট্রিক টন পেঁয়াজ এনেছেন। ইতোমধ্যে পেঁয়াজগুলো লোড-আনলোডের কাজ চলছে এবং দ্রুত দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫