শিরোনামঃ
নওগাঁ শহরের হরিজনপল্লী এবং নুনিয়াপট্টিতে মাদক প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ৷ -পুলিশ সুপার তেল সংকটে ফসল ঝুঁকিতে, দিশেহারা চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলের কৃষকরা রাজধানীতে ডিকাপের প্রীতি পুনর্মিলনী, শিকড়ের টানে একত্রিত প্রবাসী নাগরিকরা ডিকাপের আয়োজনে রাজধানীতে প্রীতি পুনর্মিলনী অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে গাঁজা কুরিয়ারে পাচারের সময় ২২ কেজি গাঁজাসহ আটক ১ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন পাপিয়া চাঁপাইনবাবগঞ্জে হাম আইসোলেশন ওয়ার্ডের পাশেই ময়লার ডাস্টবিন, অতিষ্ঠ রোগীরা চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক ১ দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা ভারতীয় শিশুকে উদ্ধার,পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিলে আরএমপি বোয়ালিয়া থানার পুলিশ হরমুজ ও লেবানন ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভিন্ন অবস্থান, ঝুঁকিতে যুদ্ধবিরতি
News Title :

চাঁপাইনবাবগঞ্জে হাম আইসোলেশন ওয়ার্ডের পাশেই ময়লার ডাস্টবিন, অতিষ্ঠ রোগীরা

চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে হামের চিকিৎসা নিতে এসে চরম ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের বাইরে ময়লার স্তূপ এবং দুর্গন্ধযুক্ত ডাস্টবিনের পাশে অবস্থান করতে বাধ্য হচ্ছেন অনেকেই, যা নিয়ে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে তীব্র ভিড় থাকায় অনেক রোগী ভেতরে জায়গা না পেয়ে বারান্দায় আশ্রয় নিয়েছেন। কিন্তু দুঃখজনকভাবে সেই বারান্দার পাশেই রাখা হয়েছে বড় বড় ময়লার ডাস্টবিন, যেখান থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। এতে রোগীদের পাশাপাশি স্বজনদেরও চরম অস্বস্তির মধ্যে থাকতে হচ্ছে।

রোগীর স্বজন খালেদা আক্তার বলেন, ওয়ার্ডের ভেতরে জায়গা না পেয়ে আমরা বাইরে থাকতে বাধ্য হয়েছি। কিন্তু পাশে থাকা ডাস্টবিনের দুর্গন্ধে সারারাত ঘুমাতে পারিনি। রোগীও বিশ্রাম নিতে পারেনি অত্যন্ত কষ্টকর পরিস্থিতি।

আরেক স্বজন আবুল কালাম আজাদ বলেন, হাম রোগ নিয়ে এমনিতেই আমরা আতঙ্কে আছি। তার ওপর পাশে ময়লার স্তূপ এতে মনে হচ্ছে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। কী করবো, বুঝে উঠতে পারছি না।

এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদ জানান, হাম রোগীদের আইসোলেশন এলাকার পাশে থাকা ময়লার ডাস্টবিন দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের আরও কার্যকর ও দ্রুত পদক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

নওগাঁ শহরের হরিজনপল্লী এবং নুনিয়াপট্টিতে মাদক প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ৷ -পুলিশ সুপার

চাঁপাইনবাবগঞ্জে হাম আইসোলেশন ওয়ার্ডের পাশেই ময়লার ডাস্টবিন, অতিষ্ঠ রোগীরা

Update Time : ০৬:১৯:১৬ অপরাহ্ণ, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬