মায়ের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী, চাইলেন দোয়া
সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে মায়ের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসে আয়োজিত সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে তিনি এ স্মৃতিচারণ করেন। প্রধানমন্ত্রী বলেন, আপনারা জানেন, আমার মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা খালেদা জিয়া এই ক্যান্টমেন্টেই তার জীবনের অনেকগুলো বছর কাটিয়েছিলেন।
১৩ ঘণ্টা আগে