কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ, বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৬, বিকাল ৪:২০
১ দিন আগে
দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে বগুড়া জেলা বিএনপির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে
দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে বগুড়া জেলা বিএনপির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় সহদফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত মিজানুর রহমান মিজান বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ছিলেন। তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে সাংগঠনিক যোগাযোগ রাখলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
টপিক:#বিএনপি