আমাদের পরিচয়
চাঁপাই জনপদ
স্থানীয় সংবাদের বিশ্বস্ত নাম
চাঁপাইনবাবগঞ্জের মানুষের কথা, এলাকার সম্ভাবনা, সমস্যা, সাফল্য, উন্নয়ন ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরার প্রত্যয় নিয়ে ২০২৩ সালের ১৮ মার্চ যাত্রা শুরু করে অনলাইন নিউজ পোর্টাল চাঁপাই জনপদ। সাংবাদিক সিফাত রানার নিজস্ব উদ্যোগ, স্বপ্ন, সাহস ও নিরলস প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় এই গণমাধ্যমটি।
প্রতিষ্ঠার শুরু থেকেই সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের পাশাপাশি সাধারণ মানুষের কথা তুলে ধরাকে প্রধান লক্ষ্য হিসেবে নিয়ে কাজ করে যাচ্ছে চাঁপাই জনপদ। পথচলার শুরুটা সহজ ছিল না। নানা প্রতিকূলতা, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ অতিক্রম করে ধীরে ধীরে নিজেদের অবস্থান তৈরি করেছে এই সংবাদমাধ্যম।
সময়ের সঙ্গে পাঠক, দর্শক, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের ভালোবাসা, আস্থা এবং আন্তরিক সহযোগিতায় চাঁপাই জনপদ আজ অনেক দূর এগিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাঠক-দর্শকের সংখ্যা বৃদ্ধি, সংবাদ পরিবেশনের পরিধি সম্প্রসারণ এবং স্থানীয় গুরুত্বপূর্ণ ঘটনাগুলো দ্রুত মানুষের সামনে তুলে ধরার মধ্য দিয়ে গণমাধ্যমটি অর্জন করেছে নিজস্ব পরিচিতি।
আমাদের কাছে সংবাদ কেবল তথ্য প্রকাশের মাধ্যম নয়; সংবাদ মানুষের কথা বলার শক্তি, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সাহস এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরার দায়িত্ব। তাই আমরা সবসময় সত্য ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় বিশ্বাসী।
চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন, গ্রাম ও জনপদের মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি স্থানীয় সংবাদকে জাতীয় পর্যায়ে পৌঁছে দিতে কাজ করছে চাঁপাই জনপদ।
আমাদের কার্যক্রম
চাঁপাই জনপদ চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী বিভাগ ও সমগ্র বাংলাদেশের সর্বশেষ ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, অপরাধ, বিনোদন এবং সমসাময়িক ঘটনাবলি পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদসহ জনজীবনের নানা বিষয় তুলে ধরাও আমাদের কার্যক্রমের অন্যতম অংশ।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
দ্রুত, নির্ভুল, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের কাছে সত্য তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের কথা তুলে ধরা, জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা প্রকাশ করা, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা রাখা এবং স্থানীয় সংবাদকে জাতীয় পর্যায়ে পৌঁছে দেওয়া আমাদের অন্যতম অঙ্গীকার।
আমাদের অঙ্গীকার
আমরা বিশ্বাস করি, একটি গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তি হলো পাঠক ও দর্শকদের আস্থা। সেই আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর, গতিশীল ও দায়িত্বশীল সংবাদমাধ্যম হিসেবে চাঁপাই জনপদকে আরও এগিয়ে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
চাঁপাই জনপদ শুধু একটি অনলাইন নিউজ পোর্টাল নয়; এটি চাঁপাইনবাবগঞ্জের মানুষের কথা বলার একটি প্ল্যাটফর্ম, মানুষের আশা-আকাঙ্ক্ষা, অধিকার ও সম্ভাবনা তুলে ধরার একটি নিরন্তর প্রচেষ্টা।
আমাদের এই পথচলায় যারা শুরু থেকে পাশে ছিলেন, সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন এবং ভালোবেসে চাঁপাই জনপদের সঙ্গে যুক্ত থেকেছেন, তাদের প্রত্যেকের প্রতি জানি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।