অবৈধভাবে ওষুধ বিক্রির সুযোগ সৃষ্টি বন্ধে ফার্মেসি সার্টিফিকেট কোর্সে বিসিডিএস-কে সম্পৃক্ততার দাবিতে মানববন্ধন
বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (BCDS)-এর সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা শহরের বড় ইন্দাড়া মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সটি ফার্মেসি কাউন্সিল এবং বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (BCDS)-এর যৌথ উদ্যোগে পরিচালিত হয়ে আসছে। কিন্তু চলতি বছরের ১৮ অক্টোবর ফার্মেসি কাউন্সিল বিসিডিএস-কে বাদ দিয়ে এককভাবে কোর্সটি পরিচালনা করার সিধান্ত নিয়েছে। এর ফলে সামগ্রিকভাবে ফার্মাসিস্টরা ক্ষতিগ্রস্ত হবেন এবং লাইসেন্স ছাড়া অবৈধভাবে ওষুধ বিক্রির সুযোগ সৃষ্টি হবে। এমনকি এই সিধান্তের ফলে ফামের্সি কোর্সটি ক্ষতিগ্রস্ত হবে এবং এর প্রভাব পড়বে স্বাস্থ্য খাতে।
দ্রুত এই সিধান্ত প্রত্যাহার করে আগের মতোই ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সম্পৃক্ততার বজায় দাবি জানান কেমিস্টরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মশিউর রহমান, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সদস্য মুখলেসুর রহমান, আরিফ হোসেন, বজলুর রহমান, নেসার উদ্দিনসহ অন্যান্যরা