
চাঁপাইনবাবগঞ্জের নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় এর ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিলিত হয়। নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী-২ আসনের মাননীয় এমপি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, ৪৫ চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সাবেক এমপি ও জেলা প্রশাসক হারুন অর রশিদ, ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২আসনের মাননীয় এমপি আলহাজ্ব আমিনুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান বাংলা বিভাগ ড. মুন্সি আবু সাঈফ. নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকরি কমিশনার ভূমি সুলতানা রাজিয়া ,নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান,নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় এর অবসরপ্রাপ্ত সরকারি
প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সহকারী শিক্ষক সাইদুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাচোল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু তাহের কখন, উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক নূর কামাল, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা, নাচোল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাবসহ অত্র প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষিকা বর্তমান ও প্রাক্তন ছাত্রী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে সান্ধ্যকালীন মনজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে সুবর্ণ জয়ন্তীর পরিসমাপ্তি ঘটে।
নিজস্ব প্রতিবেদক 









