শিরোনামঃ
গোমস্তাপুরে জ্বালানি মজুদ রেখে বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু দৈনিক চাঁপাই দর্পণ-এর যুগপূর্তি ও ই-পেপার উদ্বোধন অনুষ্ঠিত রেড গ্রাসের নামে ভারত থেকে ৮ কোটি টাকা মূল্যের জাফরান আমদানি ​নাচোলে ডিএনসির অভিযান ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার নাচোলে প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ বাড়ছেই, নতুন ভর্তি ৫০, মোট আক্রান্ত ৬২৭ চাঁপাইনবাবগঞ্জে চুরির আতঙ্কে কৃষকরা, রাত হলেই উধাও ট্রান্সফরমা ও সেচ পাম্প চাঁপাইনবাবগঞ্জে অ্যাপভিত্তিক জ্বালানি বিক্রি: কমেছে ভোগান্তি, ফিরছে শৃঙ্খলা নওগাঁ শহরের হরিজনপল্লী এবং নুনিয়াপট্টিতে মাদক প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ৷ -পুলিশ সুপার
News Title :

ইরানি হামলায় তেল আবিবে একজন নিহত, আহত অন্তত ২১

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল আবিবে একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি গণমাধ্যম। আহত হয়েছেন অন্তত ২১ জন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক, আর ১৬ জন হালকা আহত বলে জানিয়েছে দেশটির জরুরি চিকিৎসা সেবা বিভাগ।

রামাল্লাহ থেকে তাদের প্রতিবেদকের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, আকাশে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষ থেকে প্রতিহতকারী ক্ষেপণাস্ত্র ছোড়া হতে দেখা গেছে। গত এক ঘণ্টায় অন্তত তিন দফা ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। রাতভর বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে উঠছে।

এদিকে, ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, লোহিত সাগর উপকূলীয় শহর ইলাতে ড্রোন অনুপ্রবেশ শনাক্ত হওয়ায় সতর্কতা জারি করা হয়েছে। জর্ডান ও মিসরের সীমান্তঘেঁষা দক্ষিণাঞ্চলের এ শহরটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। একদিকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও, অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে বসবাসকারীদের জন্য সমপর্যায়ের নিরাপত্তা অবকাঠামো নেই বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট পর্যবেক্ষকরা।

এদিকে, পশ্চিম তীরেও উত্তেজনা অব্যাহত রয়েছে। হেবরনের কাছে ইসরায়েলি অভিযানে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। পাশাপাশি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনাও অব্যাহত রয়েছে।

সূত্র : আল জাজিরা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

গোমস্তাপুরে জ্বালানি মজুদ রেখে বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

ইরানি হামলায় তেল আবিবে একজন নিহত, আহত অন্তত ২১

Update Time : ০৫:২৫:১৬ পূর্বাহ্ণ, রবিবার, ১ মার্চ ২০২৬