শিরোনামঃ
ট্রাকের ধাক্কায় ঝরল কিশোরের প্রাণ, বিক্ষোভে মহাসড়ক অবরোধ চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়ায় ভয়াবহ লোডশেডিং, ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থী ও স্থানীয়রা চূড়ান্ত তালিকায়ও উপেক্ষিত চাঁপাইনবাবগঞ্জ, সংরক্ষিত নারী আসনে নেই পাপিয়া ও শুচি মোহাম্মদপুরে দুই ছিনতাইকারীকে ধরল সিটিটিসি ত্রয়োদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত আসনের ৩৬ জনের নাম ঘোষণা করেছে বিএনপি। বর্ডার পার হয়ে গেল ২০০ গরু, বিএসএফ জানালে জানলো বিজিবি চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল নিবন্ধনে উপচে পড়া ভিড় এসএসসি পরীক্ষা ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে সংরক্ষিত নারী আসনে আলোচনায় পাপিয়া ও শুচি মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে ফুটবল মাঠ ভরাট ও গোরস্থানের অর্থ আত্মসাতের অভিযোগ
News Title :

ট্রাকের ধাক্কায় ঝরল কিশোরের প্রাণ, বিক্ষোভে মহাসড়ক অবরোধ

  • Reporter Name
  • Update Time : ১২:১২:২২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ১৩৬ Time View

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুরে ট্রাক চাপায় আবির রহমান (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার বন্ধু আবু তালহা। সোমবার রাত পৌনে ৮টার দিকে হরিপুর-চুরকি মার্কেট সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আবির রাজশাহীর কাটাখালি পৌর এলাকার শ্যামপুর গ্রামের মো. সুজনের ছেলে। তারা বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শাহীবাগে ভাড়া বাসায় বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় আবির তার বন্ধু আবু তালহাকে নিয়ে হরিপুর বাজারে যান। সেখান থেকে বাইসাইকেলে করে বাড়ি ফেরার পথে হরিপুর-চুরকি মার্কেটের সামনে একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আবিরের মৃত্যু হয় এবং গুরুতর আহত হয় আবু তালহা।

স্থানীয়রা আহত আবু তালহাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এদিকে দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ স্থানীয়রা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

ওসি জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

ট্রাকের ধাক্কায় ঝরল কিশোরের প্রাণ, বিক্ষোভে মহাসড়ক অবরোধ

ট্রাকের ধাক্কায় ঝরল কিশোরের প্রাণ, বিক্ষোভে মহাসড়ক অবরোধ

Update Time : ১২:১২:২২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬