
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী এলাকায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে দুবে যাওয়ার পর বিকালে ওই শিশুদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।
সদর থানার ওসি একরামুল হোসাইন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত দুই শিশু হলেন- সদর উপজেলার বাখেরআলী গ্রামের মোঃ জহুরুল ইসলামের আট বছর বয়সী মেয়ে মোসা. জেসমিন খাতুন এবং চাকপাড়া গ্রামের কাজল আহাদের সাত বছর বয়সী মেয়ে ইসরাত খাতুন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ হয় জেসমিন ও ইসরাত। প্রথমে স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয় এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা কর্মীরা দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুর রাজ্জাক বলেন, জেসমিনের মরদেহ বেলা পৌনে ৩ টার দিকে এবং ইশরাতের মরদেহ সাড়ে ৪ টার দিকে উদ্ধার করা হয়। নদীতে পানি বেশি ও স্রোত থাকায় উদ্ধার অভিযান বিলম্বিত হয়ে বলেও জানান তিনি।
সদর মডেল থানার ওসি ইকরামুল হোসাইন বলেন, পদ্মা নদীতে ডুবে দুই শিশু মৃত্যু ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Md Biplob Ahommed 



















