শিরোনামঃ
গোমস্তাপুরে জ্বালানি মজুদ রেখে বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু দৈনিক চাঁপাই দর্পণ-এর যুগপূর্তি ও ই-পেপার উদ্বোধন অনুষ্ঠিত রেড গ্রাসের নামে ভারত থেকে ৮ কোটি টাকা মূল্যের জাফরান আমদানি ​নাচোলে ডিএনসির অভিযান ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার নাচোলে প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ বাড়ছেই, নতুন ভর্তি ৫০, মোট আক্রান্ত ৬২৭ চাঁপাইনবাবগঞ্জে চুরির আতঙ্কে কৃষকরা, রাত হলেই উধাও ট্রান্সফরমা ও সেচ পাম্প চাঁপাইনবাবগঞ্জে অ্যাপভিত্তিক জ্বালানি বিক্রি: কমেছে ভোগান্তি, ফিরছে শৃঙ্খলা নওগাঁ শহরের হরিজনপল্লী এবং নুনিয়াপট্টিতে মাদক প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ৷ -পুলিশ সুপার
News Title :

দুই দলের ওপর হাদি হত্যার দায় চাপালেন অভিযুক্ত ফয়সাল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় দুই প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ (রাহুল) ও আলমগীর হোসেনকে ১২ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে পশ্চিমবঙ্গের একটি আদালত।

রোববার (২২ মার্চ) ১৪ দিনের পুলিশ রিমান্ড শেষে তাদের ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে হাজির করা হয়। আদালত তাদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন এবং আগামী ২ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

তাদের বিরুদ্ধে আগে থেকেই ফরেনার্স আইনে মামলা ছিল। পরে নতুন করে ‘অবৈধ কার্যকলাপ (প্রতিরোধ) আইন’ বা ইউএপিএ-এর ১৬ ও ১৮ ধারায় মামলা যুক্ত করা হয়েছে। এসব ধারায় গুরুতর শাস্তির বিধান রয়েছে।

ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এনআইএ) আদালতের কাছে আবেদন জানায়, তারা যেন কারাগারে গিয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করতে পারে। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। ফলে তদন্তের প্রয়োজনে জেলেই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

এদিকে আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা ফয়সালকে হাদি হত্যার বিষয়ে প্রশ্ন করলে তিনি খুনের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি এসব কাজের সঙ্গে জড়িত না। এটা জামায়াত-বিএনপির চাল হতে পারে। আপনারা যে এত হাদি হাদি করছেন, বাংলাদেশে যে এত হাদি হাদি হচ্ছে, সে তো আসলে জঙ্গি।’

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে তাকে দেখা গেছে উল্লেখ করলে ফয়সাল বলেন, ‘আমাকে গুলি করতে দেখা যায়নি।’ পরক্ষণে তিনি ঘটনাস্থলে থাকার কথাই পুরোপুরি অস্বীকার করেন।

উল্লেখ্য, গত বছর ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

গোমস্তাপুরে জ্বালানি মজুদ রেখে বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

দুই দলের ওপর হাদি হত্যার দায় চাপালেন অভিযুক্ত ফয়সাল

Update Time : ০৭:২১:১৮ অপরাহ্ণ, রবিবার, ২২ মার্চ ২০২৬