শিরোনামঃ
গোমস্তাপুরে জ্বালানি মজুদ রেখে বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু দৈনিক চাঁপাই দর্পণ-এর যুগপূর্তি ও ই-পেপার উদ্বোধন অনুষ্ঠিত রেড গ্রাসের নামে ভারত থেকে ৮ কোটি টাকা মূল্যের জাফরান আমদানি ​নাচোলে ডিএনসির অভিযান ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার নাচোলে প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ বাড়ছেই, নতুন ভর্তি ৫০, মোট আক্রান্ত ৬২৭ চাঁপাইনবাবগঞ্জে চুরির আতঙ্কে কৃষকরা, রাত হলেই উধাও ট্রান্সফরমা ও সেচ পাম্প চাঁপাইনবাবগঞ্জে অ্যাপভিত্তিক জ্বালানি বিক্রি: কমেছে ভোগান্তি, ফিরছে শৃঙ্খলা নওগাঁ শহরের হরিজনপল্লী এবং নুনিয়াপট্টিতে মাদক প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ৷ -পুলিশ সুপার
News Title :

ব্রিজের রেলিং ভেঙে খাদে বাস, আগুনে পুড়েছে অধিকাংশ

চাঁদপুরের কচুয়া উপজেলার সাজিরপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়েগেছে আল-আরাফাহ্ নামে যাত্রীবাহী বাস। এ সময় বাসে আগুন লেগে অধিকাংশ পুড়ে যায়। তবে যাত্রী না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (১৮ মার্চ) ভোরে কচুয়া-সাচার-গৌরীপুর সড়কের সাজিরপাড় এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের বাড়ির পাশেই এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সেহেরির সময় হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে বের হয়ে আগুনের লেলিহান শিখা দেখতে পান তারা। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। তবে দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা সজীব হোসেন বলেন, বাসটি যাত্রীবিহীন অবস্থায় ভোরে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। ঈদকে সামনে রেখে যাত্রী আনার প্রস্তুতির সময়ই এই দুর্ঘটনা ঘটে।

কচুয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা ছিদ্দিকুর রহমান বলেন, বাসটি প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদে পড়ে যাওয়ার পর তেলের ট্যাংক বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত ঘটে।

তিনি আরো বলেন, চালকের বেপরোয়া গতি কিংবা ঘুমের কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে। বাকি তদন্ত করা হলে প্রকৃত ঘটনা বলা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

গোমস্তাপুরে জ্বালানি মজুদ রেখে বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

ব্রিজের রেলিং ভেঙে খাদে বাস, আগুনে পুড়েছে অধিকাংশ

Update Time : ০৬:৫৮:১৫ অপরাহ্ণ, বুধবার, ১৮ মার্চ ২০২৬