শিরোনামঃ
News Title :

সভাপতি পদে লড়াইয়ে ওআইসিভুক্ত বিভিন্ন দেশ সমর্থন দেবে: পররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের জেদ্দায় ফিলিস্তিন ইস্যুতে অনুষ্ঠিত ওআইসি নির্বাহী কমিটির বৈঠক শেষে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

তিনি জানান, সৌদি আরব সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতা নিয়ে আলোচনা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে লড়াইয়ে ওআইসিভুক্ত বিভিন্ন দেশ সমর্থন দেবে। এছাড়া মালদ্বীপ, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিন ও সৌদি প্রতিনিধির সঙ্গে পৃথক বৈঠক হয়েছে। দেশগুলোর প্রতিনিধিরা বাংলাদেশের নির্বাচনে বিজয়ের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তার নেতৃত্বে রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির আশা প্রকাশ করেছেন।

শুক্রবার দিবাগত রাতে (২৮ ফেব্রুয়ারি) দেশে ফিরে বিমানবন্দরে এসব তথ্য জানান তিনি।

বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরালো করার বিষয় গুরুত্ব পেয়েছে বলেও জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের অবস্থান অত্যন্ত স্পষ্ট। বাংলাদেশ ১৯৬৭ সালের আগের সীমানা অনুযায়ী এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকেই এই দৃঢ় অবস্থান বজায় আছে এবং এতে কোনো পরিবর্তন হবে না বলেও জানান তিনি।

এ সময় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি মঙ্গলজনক হবে না বলেও মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধ দুঃখজনক, এ বিষয়ে প্রকাশ্যে কোনো অবস্থান নেবে না বাংলাদেশ।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বৈদেশিক সফরে কোন দেশে যাবেন তা চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি।

প্রসঙ্গত, দীর্ঘ ৪০ বছর পর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে লড়বে বাংলাদেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাড়ে ৪ ঘণ্টা ধরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ১৫ কিলোমিটার যানজট

সভাপতি পদে লড়াইয়ে ওআইসিভুক্ত বিভিন্ন দেশ সমর্থন দেবে: পররাষ্ট্রমন্ত্রী

Update Time : ১০:২০:১৮ পূর্বাহ্ণ, শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬