শিরোনামঃ
কারচুপির অভিযোগে হাইকোর্টে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জেলের কারাদণ্ড ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে যা যা হবে চাঁপাইনবাবগঞ্জে ভিজিএফের চাল পাচ্ছে দুইলাখ পরিবার তিন শর্তে যুদ্ধ থামাতে রাজি ইরান সৌদি আরবের খেজুর বিতরণ নিয়ে সংসদ সদস্য ড. কেরামত আলীর স্পষ্টিকরণ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ চাঁপাইনবাবগঞ্জ সদরে পৌঁছেছে ৩৭ কার্টুন সরকারি খেজুর, দ্রুতই শুরু হচ্ছে বিতরণ কার্যক্রম ঈদের ছুটিতে চাঁপাইনবাবগঞ্জের যে স্থানগুলো ঘুরে দেখতে পারেন চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে নবনির্বাচিত ৪ এমপিকে সংবর্ধনা প্রদান
News Title :

আবু ধাবিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে দফায় দফায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের পাল্টা হামলার মাঝে আবু ধাবিতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বৃহস্পতিবার ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দেশটির জাতীয় জরুরি সঙ্কট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, ‌‌আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বর্তমানে একটি ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়া হচ্ছে।

আবুধাবির বাসিন্দারা বলেছেন, তারা কিছু শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন। অন্য একজন প্রত্যক্ষদর্শী আবু ধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বিভিন্ন এলাকায় যেসব শব্দ শোনা গেছে, তা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমানের ড্রোন ও আত্মঘাতী ড্রোন প্রতিহত করার কারণে সৃষ্টি হয়েছে।

• দুবাইয়ে জরুরি সরঞ্জাম সরবরাহ কার্যক্রম স্থগিত ডব্লিউএইচওর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে দুবাইয়ে অবস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বৈশ্বিক জরুরি সরঞ্জাম সরবরাহ কেন্দ্রের কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে সংস্থাটি। ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস এই তথ্য নিশ্চিত করেছেন।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, অনিরাপদ পরিস্থিতির কারণে দুবাইয়ে ডব্লিউএইচওর বৈশ্বিক জরুরি স্বাস্থ্য সরঞ্জাম সরবরাহ কেন্দ্রের কার্যক্রম বর্তমানে স্থগিত রাখা হয়েছে।

ডব্লিউএইচওর পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের পরিচালক হানান বালখি সাংবাদিকদের বলেছেন, গত বছর এই সরঞ্জাম সরবরাহ কেন্দ্র থেকে বিশ্বের ৭৫টি দেশে ৫০০টিরও বেশি জরুরি অর্ডার সম্পন্ন করা হয়েছিল। সতর্ক করে দিয়ে তিনি বলেন, মানবিক স্বাস্থ্য সরঞ্জামের সরবরাহ ব্যবস্থা এখন ঝুঁকির মুখে পড়েছে।

তিনি বলেন, এই অচলাবস্থার কারণে ১ কোটি ৮০ লাখ ডলার মূল্যের মানবিক স্বাস্থ্য সরঞ্জাম সরবরাহ করা যাচ্ছে না এবং আরও ৮০ লাখ ডলার সমমূল্যের চালান এই কেন্দ্রে পৌঁছাতে পারছে না।

সূত্র: রয়টার্স, এএফপি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

কারচুপির অভিযোগে হাইকোর্টে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা

আবু ধাবিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

Update Time : ১১:৫৩:৫২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬