শিরোনামঃ
রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত দেবীনগরে যুব সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাদির হত্যাকারীদের পালাতে সহায়তা করা ফিলিপ ভারতে গ্রেপ্তার ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা সদরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি তেল নিয়ে বড় সুখবর দিল সরকার ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর অল্প সময়ের মধ্যে বন্ধ পাটকল চালু হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী
News Title :

ওএসডি হলেন সেই বিতর্কিত ইউএনও কামাল হোসেন

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেতে নিজের চাচা-চাচিকে পিতা-মাতা হিসেবে দেখানোর অভিযোগ ওঠা নাচোলের ইউএনও মো. কামাল হোসেনকে নাচোল উপজেলা থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা একটি প্রজ্ঞাপন জারি করেছে।

জানা গেছে , বুধবার (০৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নাচোল উপজেলার নির্বাহী অফিসার মো. কামাল হোসেনকে জনস্বার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হলো। এছাড়া প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।

তবে এ বিষয়ে জানতে ইউএনও কামাল হোসেনের সরকারি ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোহম্মদ সোলায়মান বলেন, আমি গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানলাম। আমি এই জেলায় নতুন যোগদান করেছি। সব উপজেলায় এখনও যাইনি। বিষয়টি নিয়ে পরে বিস্তারিত জানাতে পারবো।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (০৪ নভেম্বর) মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেতে নিজের চাচা-চাচিকে পিতা-মাতা হিসেবে দেখানোর অভিযোগ খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশন (দুদক) নাচোল উপজেলার ইউএনও কামাল হোসেনসহ তার পরিবারের ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে। এ সময় দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জের নাচোলের ইউএনও কামাল হোসেন মুক্তিযোদ্ধা চাচাকে বাবা পরিচয়ে প্রতারণা করে কোটা সুবিধা নিয়ে বিসিএসে চাকরি গ্রহণ করেছেন। এছাড়া ভুয়া মুক্তিযোদ্ধার সনদ ব্যবহার করে চাকরি ও অন্যান্য সুবিধা গ্রহণের অভিযোগেও একাধিক তদন্ত চলমান রয়েছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

ওএসডি হলেন সেই বিতর্কিত ইউএনও কামাল হোসেন

Update Time : ১১:৪৩:৪২ অপরাহ্ণ, বুধবার, ৫ নভেম্বর ২০২৫