শিরোনামঃ
ট্রাকের ধাক্কায় ঝরল কিশোরের প্রাণ, বিক্ষোভে মহাসড়ক অবরোধ চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়ায় ভয়াবহ লোডশেডিং, ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থী ও স্থানীয়রা চূড়ান্ত তালিকায়ও উপেক্ষিত চাঁপাইনবাবগঞ্জ, সংরক্ষিত নারী আসনে নেই পাপিয়া ও শুচি মোহাম্মদপুরে দুই ছিনতাইকারীকে ধরল সিটিটিসি ত্রয়োদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত আসনের ৩৬ জনের নাম ঘোষণা করেছে বিএনপি। বর্ডার পার হয়ে গেল ২০০ গরু, বিএসএফ জানালে জানলো বিজিবি চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল নিবন্ধনে উপচে পড়া ভিড় এসএসসি পরীক্ষা ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে সংরক্ষিত নারী আসনে আলোচনায় পাপিয়া ও শুচি মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে ফুটবল মাঠ ভরাট ও গোরস্থানের অর্থ আত্মসাতের অভিযোগ
News Title :

শিবগঞ্জ সীমান্তে হলুদ-মরিচের বস্তায় মাদক, বিজিবির অভিযানে আটক ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে হলুদ ও মরিচের বস্তার ভেতর লুকিয়ে রাখা বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) পৃথক দুইটি অভিযান পরিচালনা করে। এতে ফেন্সিডিলের বিকল্প বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও মসলাজাতীয় দ্রব্য জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাতভর পরিচালিত প্রথম অভিযানে কিরণগঞ্জ বিওপি থেকে ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি শেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৭৭ থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছোট বিশ্বনাথপুর গ্রামের একটি গোয়ালঘরে অভিযান চালায়। এ সময় সন্দেহজনক অবস্থায় মো. ইব্রাহিম (৫০) নামের এক ব্যক্তিকে ১১টি হলুদ ও মরিচ গুঁড়ার বস্তাসহ আটক করা হয়। পরে বস্তাগুলোর ভেতর তল্লাশি চালিয়ে ফেন্সিডিলের বিকল্প ৭৪ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘Eskuf DX’ সিরাপ উদ্ধার করা হয়।
অপরদিকে একই রাতে সোনামসজিদ বিওপি থেকে আরেকটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি সংঘবদ্ধ মাদক চক্র পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘Eskuf DX’ সিরাপ জব্দ করা হয়।
আটক আসামি ও জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজিবি সূত্রে জানা যায়, গত তিন মাসে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এই ব্যাটালিয়ন ১০ জন আসামিসহ প্রায় ৪ হাজার বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করেছে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

ট্রাকের ধাক্কায় ঝরল কিশোরের প্রাণ, বিক্ষোভে মহাসড়ক অবরোধ

শিবগঞ্জ সীমান্তে হলুদ-মরিচের বস্তায় মাদক, বিজিবির অভিযানে আটক ১

Update Time : ০৩:২২:০০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬