শিরোনামঃ
ট্রাকের ধাক্কায় ঝরল কিশোরের প্রাণ, বিক্ষোভে মহাসড়ক অবরোধ চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়ায় ভয়াবহ লোডশেডিং, ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থী ও স্থানীয়রা চূড়ান্ত তালিকায়ও উপেক্ষিত চাঁপাইনবাবগঞ্জ, সংরক্ষিত নারী আসনে নেই পাপিয়া ও শুচি মোহাম্মদপুরে দুই ছিনতাইকারীকে ধরল সিটিটিসি ত্রয়োদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত আসনের ৩৬ জনের নাম ঘোষণা করেছে বিএনপি। বর্ডার পার হয়ে গেল ২০০ গরু, বিএসএফ জানালে জানলো বিজিবি চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল নিবন্ধনে উপচে পড়া ভিড় এসএসসি পরীক্ষা ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে সংরক্ষিত নারী আসনে আলোচনায় পাপিয়া ও শুচি মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে ফুটবল মাঠ ভরাট ও গোরস্থানের অর্থ আত্মসাতের অভিযোগ
News Title :

হাসপাতালে অব্যবস্থাপনার প্রতিবাদ করায় ফাতেমা রহমানকে অবরুদ্ধ, মারধর

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে অব্যবস্থাপনার অভিযোগ তুলে কথা বলায় টাঙ্গাইল-৫ (সদর) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী এমপি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতাকারী ও জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বিথী-কে অবরুদ্ধ করে রাখা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ইন্টার্নি চিকিৎসকদের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (৪ মার্চ) দুপুরের দিকে তিনি হাসপাতালে চিকিৎসাসেবা নিতে গিয়ে বিভিন্ন ওয়ার্ডে রোগীদের ভোগান্তি, দীর্ঘ অপেক্ষা, শয্যা সংকট এবং সেবায় অব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় ইন্টার্নি ডাক্তারদের একটি অংশ তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।

ফাতেমা রহমান বিথী অভিযোগ করেন,আমি রোগীদের দুর্ভোগ নিয়ে কথা বলতে গেলে হঠাৎ কয়েকজন ইন্টার্নি ডাক্তার আমাকে ঘিরে ফেলেন। একপর্যায়ে আমাকে একটি কক্ষে নিয়ে অবরুদ্ধ করে রাখা হয়। ধাক্কাধাক্কি ও গায়ে হাত তোলার ঘটনাও ঘটেছে।

তিনি আরও দাবি করেন, হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলাতেই এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এদিকে মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক আব্দুল কুদ্দুছ বলেন, ঘটনাটি ‘ভুল বোঝাবুঝি’। তাদের দাবি, হাসপাতালের অভ্যন্তরে বিশৃঙ্খলা তৈরি হওয়ায় পরিস্থিতি সামাল দিতে কথা কাটাকাটি হয়েছে, তবে মারধরের অভিযোগ সঠিক নয়। যদি মারধরের ঘটনা হয়ে থাকে ব্যবস্থা নেওয়া হবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

ট্রাকের ধাক্কায় ঝরল কিশোরের প্রাণ, বিক্ষোভে মহাসড়ক অবরোধ

হাসপাতালে অব্যবস্থাপনার প্রতিবাদ করায় ফাতেমা রহমানকে অবরুদ্ধ, মারধর

Update Time : ০৬:৫১:৫৮ অপরাহ্ণ, বুধবার, ৪ মার্চ ২০২৬