শিরোনামঃ
সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু চাঁপাইনবাবগঞ্জে বৈধ কাগজ ছাড়া মিলছে না জ্বালানি তেল পেট্রোল পাম্পে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা; মালিকদের কড়া সতর্ক ইউএনওর অসহায়দের চিকিৎসায় মা ফার্মেসীর মানবিক উদ্যোগ; বিশেষ ছাড়ে মিলছে ঔষধ। কেয়া’র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিক অগ্রযাত্রা চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জেলা আহ্বায়কসহ চার নেতার পদত্যাগ বর্ণাঢ্য আয়োজনে নাচোল খুরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি ও কারেন্ট জাল আটক নির্বাচনে যারা আমার জন্য কাজ করেছেন তারাই আমার বড় আত্মীয়: নুরুল হক ইরানে গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার ২৫
News Title :

আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি ৭, আওয়ামী লীগ ৭, জামায়াতের ভরাডুবি

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনের স্থগিত থাকা ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) রাত ২টায় প্রধান নির্বাচন কর্মকর্তা আব্দুল মালেক এই ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭টি পদে আওয়ামীপন্থি আইনজীবীরা জয়লাভ করেছেন।

অন্যদিকে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা ৭টি পদে এবং জামায়াতপন্থি একজন প্রার্থী জয়ী হয়েছেন।

নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সরাসরি প্রার্থী দিলেও, আওয়ামী লীগ কোনো প্যানেলে প্রার্থী ঘোষণা করেনি।

ঘোষিত ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগপন্থি আইনজীবীদের মধ্যে সভাপতি পদে মফিজুর রহমান বাবুল, সিনিয়র সহসভাপতি পদে ইউসুফ কবির ফারুক, সাধারণ সম্পাদক পদে এ কে মো. আব্দুল হাই, তথ্য-প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে আবু ছালেহ মোহাম্মদ ফাহাদ, কল্যাণ ও সংস্কৃতি-বিষয়ক সম্পাদক পদে রাকিব হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক পদে আফরোজা বেগম এবং সদস্য পদে রেজাউল করিম জয়লাভ করেছেন।

বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল থেকে সহসভাপতি আব্দুল হাকিম, যুগ্ম সম্পাদক-১ মো. আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক-২ মো. জাকির হোসেন অনিক, পাঠাগার ব্যবস্থাপনা সম্পাদক জসিম উদ্দিন, অডিটর মোহাম্মদ আল মামুন, সদস্য পদে আল আমিন এবং ফোরকান উদ্দিন জয়লাভ করেছেন।

অন্যদিকে, জামায়াতপন্থি আইনজীবীদের মধ্যে সদস্য পদে মোহাম্মদুল্লাহ জয়লাভ করেছেন।

উল্লেখ্য, গত ১২ মার্চ ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এতে ৬৮৯ জন ভোটারের মধ্যে ৬৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রায় দুই শতাধিক ভোটের গণনার পর সন্ধ্যায় সিনিয়র সহসভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী সুধীর চন্দ্র ঘোষ ত্রুটিপূর্ণ ব্যালটের অভিযোগ তুলে লিখিত অভিযোগ দায়ের করেন।

এর প্রেক্ষিতে ভোট গণনা স্থগিত করা হয়। রবিবার রাতে আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং সভার সিদ্ধান্ত অনুযায়ী রাতেই ভোট গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি ৭, আওয়ামী লীগ ৭, জামায়াতের ভরাডুবি

Update Time : ১০:৫৪:০২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬