শিরোনামঃ
শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় প্রশ্ন ফাঁস নিয়ে গুজব ছড়ালে ছাড় দেয়া হবেনা: শিক্ষা মন্ত্রী দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়াল মেসির ছায়ায় নতুনদের পরীক্ষা, জর্ডান ম্যাচে একাদশে চমক! আমের জেলা চাঁপাইনবাবগঞ্জে এবার ড্রাই আনারসের সম্ভাবনার গল্প গোদাগাড়ীতে কোল জনগোষ্ঠীর মধ্যে বাল্যবিবাহ ও মাদকদ্রব্য ব্যবহার প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও নারীদেরকে সেলাই মেশিন বিতরণ রহনপুরে ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে শিবিরের আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়লো ২ কোটি টাকার পোশাক নাচোলে মাদরাসা সংস্কার প্রকল্প ঘিরে বিতর্ক, ইউএনও’র উপপ্রশাসনিক কর্মকর্তাকে জড়ানোর অভিযোগ
News Title :

আমের জেলা চাঁপাইনবাবগঞ্জে এবার ড্রাই আনারসের সম্ভাবনার গল্প

  • Reporter Name
  • Update Time : ০৮:০৮:৩০ অপরাহ্ণ, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ২৬ Time View

Oplus_131072

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে আনারসের ড্রাই উৎপাদন, যা ইতোমধ্যেই জেলার কৃষিভিত্তিক শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। আমের জন্য দেশজুড়ে পরিচিত এই জেলায় ফল প্রক্রিয়াজাতকরণে যুক্ত হয়েছে নতুন মাত্রা। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা এই ড্রাই আনারস দীর্ঘদিন সংরক্ষণযোগ্য হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা বাড়ছে দিন দিন।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার পাইলিংক মোড় এলাকার বাসিন্দা ইসমাইল খান শামীম দীর্ঘদিন ধরে আম প্রক্রিয়াজাতকরণের কাজে যুক্ত ছিলেন। তবে সম্প্রতি তিনি বিদেশি প্রযুক্তি ব্যবহার করে বাণিজ্যিকভাবে আনারসের ড্রাই উৎপাদন শুরু করেছেন, যা স্থানীয় কৃষি ও অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

ইসমাইল খান শামীম বলেন, ড্রাই আনারস তৈরির প্রক্রিয়াটি বেশ সুপরিকল্পিত। প্রথমে বাগান থেকে পাকা আনারস সংগ্রহ করা হয়। এরপর ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে পাতলা স্লাইস করা হয়। তারপর আধুনিক ড্রায়ার মেশিনে নির্দিষ্ট তাপমাত্রায় দীর্ঘ সময় ধরে শুকানো হয়। এতে আনারসের পুষ্টিগুণ বজায় থাকে এবং এটি দীর্ঘদিন সংরক্ষণযোগ্য হয়ে ওঠে। তিনি আরও বলেন আমাদের দেশে যে চরম পচনশীল ফল রয়েছে সেগুলো যদি প্রক্রিয়াযাত করতে পারি তাহলে আমাদের অর্থনীতিকে পাল্টানো সম্ভব। তিনি বলেন আমি থাইল্যান্ড দেখে আসার পর আমিও কাজ শুরু করি। ড্রাই আনারস দেশীয় ও আন্তর্জাতিক বাজারে জনপ্রিয় দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করলে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

চাঁপাইনবাবগঞ্জ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক শারজানা আক্তার সাবা বলেন, যেকোন ড্রাইফুটের ব্যাপক চাহিদা আছে অফসিজনে খাওয়ার জন্য। তিনি আরও বলেন সঠিক মান ও প্যাকেজিং থাকলে রপ্তানি বাড়বে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

সঠিক মান ও প্যাকেজিং থাকলে রপ্তানি বাড়বে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াছিন আলী বলেন, চাঁপাইনবাবগঞ্জ যেহেতু আনারস প্রধান এলাকা না তাই যেকোন প্রক্রিয়ায় সেই ফলটা যদি ওই এলাকার জন্য সহজ প্রাপ্ত হয় তাহলে ভালো হয় তবে এটা আমি বলব যে, সে যদি আম প্রক্রিয়ার সাথে আনারসের ড্রাই তৈরী করেন তাহলে চাঁপাইনবাবগঞ্জে শিল্পর যেমন বিকাশ ঘটবে তেমনি এটার ব্যাবহার বাড়বে। আনারস মূলত পাহাড়ি লাল মাটিতে উৎপাদন হয়ে থাকে। তবে পরিক্ষামূলক এখন অনেক যায়গায় হচ্ছে। যদি আমরা এর সফলতা দেখতে পায় তাহলে আমারাও এর সম্প্রসারণ করবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমের জেলা চাঁপাইনবাবগঞ্জে এবার ড্রাই আনারসের সম্ভাবনার গল্প

Update Time : ০৮:০৮:৩০ অপরাহ্ণ, শুক্রবার, ২৬ জুন ২০২৬