ইরানে নিখোঁজ পাইলটকে বোমা মেরে হত্যার চেষ্টা যুক্তরাষ্ট্রের

ইরানে ভূপাতিত নিজেদের যুদ্ধবিমানের পাইলটকে বোমা মেরে হত্যার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। রোববার (৫ এপ্রিল) সামরিক সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা তাসনিম নিউজ।

সূত্রটি জানিয়েছে, শুক্রবার (৩ এপ্রিল) ইরানে ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে নিজেরাই বোমা মেরে হত্যার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

সূত্রের মতে, ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে ব্যর্থ ও হতাশ আমেরিকানরা। এখন যে এলাকায় পাইলটকে পাওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে বোমাবর্ষণ করছে যুক্তরাষ্ট্র।

সূত্রটি জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমানগুলো আজ (শনিবার) রাতে কোহগিলুয়েহ ও বোয়ের আহমদ প্রদেশের কোহগিলুয়েহ শহরের কিছু এলাকায় বোমা হামলা চালিয়েছে। উদ্ধার অভিযানে থাকা আমেরিকান সৈন্যদের ধারণা, তাদের পাইলট ওই এলাকায় অবস্থান করছেন।

তিনি আরও বলেন, আমেরিকানরা তাদের দ্বিতীয় ব্যক্তিকে (পাইলট) খুঁজে পেতে মরিয়া হয়ে উঠেছে। অথচ তারা সে ব্যক্তিকে ‘ফ্লাইট ক্রু’ বলে অভিহিত করেছে। মূলত এই কারণে তারা বিভিন্ন স্থানে বোমা হামলা চালিয়ে তাকে মেরে ফেলতে চাইছে।

তবে ওই ব্যক্তি বর্তমানে ইরানি বাহিনীর হাতে বন্দি কি না, সে বিষয়ে সূত্রটি কোনো মন্তব্য করেনি। সূত্রটি জানায়, এই মুহূর্তে এই বিষয়ে কিছু বলা যাচ্ছে না। তবে একটি বিষয় উল্লেখ করা যেতে পারে, আমেরিকানরা প্রথম পাইলটের ব্যাপারেও সম্পূর্ণ সত্য বলছে না, যাকে তারা উদ্ধার করার দাবি করেছে।

সূত্রটির মতে, ভূপাতিত এই যুদ্ধবিমানের পাইলটদের ইস্যু আমেরিকানদের জন্য আরেকটি বড় কেলেঙ্কারিতে পরিণত হতে যাচ্ছে।

এর আগে, শুক্রবার বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এই প্রথম কোনো মার্কিন যুদ্ধবিমান ইরানের ভূখণ্ডে বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। বিমানের পাইলটদের খোঁজে অভিযান শুরু করে ইরানের সেনাবাহিনী ও মার্কিন সেনাবাহিনী। পাইলটদের সন্ধান দিতে পুরস্কারও ঘোষণা করে ইরান।

ইরানি গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিমের কোহগিলুয়েহ ও বয়ের-আহমদ প্রদেশে ইরানে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। বিমানে থাকা ফাইটার পাইলট প্যারাশুটে করে নিচে (ইরানের ভূখণ্ড) নেমেছেন।

পরদিন শনিবার (৪ এপ্রিল) মার্কিন বিমানবাহিনীর বিধ্বস্ত যুদ্ধবিমানের একজন ক্রু সদস্যকে সফলভাবে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দুই মার্কিন কর্মকর্তা। সবাদমাধ্যম সিবিএস নিউজকে কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয় এবং মার্কিন বাহিনীর নিজস্ব প্রচেষ্টায় ওই ক্রু সদস্যকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে বিমানের অপর সদস্যদের অবস্থা বা দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

ইরানে নিখোঁজ পাইলটকে বোমা মেরে হত্যার চেষ্টা যুক্তরাষ্ট্রের

Update Time : ১০:৩১:২৮ পূর্বাহ্ণ, রবিবার, ৫ এপ্রিল ২০২৬