শিরোনামঃ
ঈদুল আজহা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ৮ দিনের বিরতি বিজিবি শিবগঞ্জে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বেনাপোলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী, ব্যস্ত কর্মকার শিল্পীরা। পাচারকৃত টাকা ফেরত আনার দাবী ও ইসলামী ব্যাংকের ওপর সরকারের হস্তক্ষেপের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন মরিয়ম হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দরে কার্যক্রম পশুর হাটে গরু ব্যবসায়ীদের নিরাপত্তা এবং পশুর হাটে কোনো ধরনের চাঁদাবাজি, অজ্ঞান পার্টি বা মলম পার্টির তৎপরতা রোধে কঠোর অবস্থানে রয়েছে র‍্যাব-৫ ৫নংকোলা ইউনিয়নবাসীকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান শাহীনুর ইসলাম ( স্বপন) বাহুবলে ঈদুল আজহা উপলক্ষে পুলিশের বিশাল মহড়া, নিরাপত্তা জোরদার শার্শায় শিশু ধর্ষণের চেষ্টায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ
News Title :

হেলমেট ও কাগজ ছাড়া তেল নিতে গিয়ে দুই বাইকারকে জরিমানা

রাজশাহীর বাঘা উপজেলায় হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই চালককে জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় তাদের মোট ১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার নারায়ণপুর গ্রামের শাহিন আলম এবং কলিগ্রামের ইব্রাহিম মোল্লা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তেল সংগ্রহে শৃঙ্খলা বজায় রাখতে মোটরসাইকেল চালকদের জন্য রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট বাধ্যতামূলক করা হয়েছে।

পাশাপাশি যেসব মোটরসাইকেলে পর্যাপ্ত তেল রয়েছে, তাদের লাইনে না দাঁড়ানোর নির্দেশনা দিয়ে পাম্প এলাকায় ব্যানার টানানো হয়।

এ নির্দেশনা উপেক্ষা করে ওই দুই ব্যক্তি তেল নিতে এলে কর্তব্যরত ভ্রাম্যমাণ আদালত তাদের মোটরসাইকেলের বৈধ কাগজপত্র যাচাই করে।

প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা তাদের জরিমানা করেন।

এ বিষয়ে ‘বাঘা পেট্রোলিয়াম এজেন্সী’র স্বত্বাধিকারী লুৎফর রহমান জানান, সোমবার পাম্পে ৩ হাজার লিটার পেট্রোল ও সাড়ে ৪ হাজার লিটার ডিজেল সরবরাহ পাওয়া যায়।

প্রশাসনের উপস্থিতিতে শৃঙ্খলার সঙ্গে জ্বালানি বিক্রি করা হচ্ছিল। এ সময় হেলমেট ও কাগজপত্র ছাড়া আসা দুই গ্রাহককে জরিমানা করা হয়।

বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, মোটরসাইকেল চালকদের মধ্যে হেলমেট ব্যবহারে সচেতনতা বৃদ্ধি এবং পাম্পে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা বলেন, জ্বালানি সংকট এড়াতে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে কাগজবিহীন চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

ঈদুল আজহা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ৮ দিনের বিরতি

হেলমেট ও কাগজ ছাড়া তেল নিতে গিয়ে দুই বাইকারকে জরিমানা

Update Time : ০১:৫০:২০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬