শিরোনামঃ
আধুনিক সংবাদ পরিবেশনে আসছে “চাঁপাই জনপদ” সোনামসজিদ বন্দরে বন্ধ পাথর আমদানি, বিপাকে শ্রমিক ও ব্যবসায়ীরা আমনুরা বাইপাসে ট্রাকচালককে অস্ত্রের মুখে আটকে ছিনতাইচেষ্টা, আতঙ্কে পথচারীরা খাদ্য প্রক্রিয়াজাত শিল্পে জোর দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী বন্ধ চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: শিল্পমন্ত্রী বরেন্দ্র অঞ্চলে চলছে আমন ধান কাটা ও মাড়াই ব্যয় ও বাজার দরের চাপে চাষিরা ক্ষমতায় যাওয়ার জন্য কোনো সংকটকে ইস্যু করতে চাই না: গোলাম পরোয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে বিজিবির টহল জোরদার চাঁপাইনবাবগঞ্জে শেষ হয়নি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন
News Title :

আমনুরা বাইপাসে ট্রাকচালককে অস্ত্রের মুখে আটকে ছিনতাইচেষ্টা, আতঙ্কে পথচারীরা

  • Reporter Name
  • Update Time : ১০:৩৬:৫৬ অপরাহ্ণ, শনিবার, ৯ মে ২০২৬
  • ১৭৯ Time View

আমনুরা বাইপাসে ট্রাকচালককে অস্ত্রের মুখে আটকে ছিনতাইচেষ্টা, আতঙ্কে পথচারীরা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা রেলওয়ে বাইপাস স্টেশন এলাকায় গভীর রাতে ট্রাক থামিয়ে ছিনতাইচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সড়কটি ব্যবহারকারী চালক ও সাধারণ মানুষের মাঝে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী ট্রাকচালক সোহেল রানা জানান, গত বৃহস্পতিবার রাতে তিনি ট্রাক নিয়ে আমনুরা বাইপাস এলাকা অতিক্রম করছিলেন। এ সময় হঠাৎ ৭ থেকে ৮ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার পথরোধ করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে কাছে থাকা টাকা ও মালামাল দাবি করে তারা।
সোহেল রানা আরও জানান, প্রাণভয়ে তিনি তার কাছে থাকা নগদ ১৪ হাজার টাকা ছিনতাইকারীদের দিয়ে কোনোমতে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তিনি সদর উপজেলার আতাহার এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

তবে ঘটনার বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন বলেন, আমনুরা বাইপাস এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। সেখানে ট্রাকের গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিল। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

স্থানীয়দের অভিযোগ, আমনুরা বাইপাস সড়কটি দীর্ঘদিন ধরেই অপরাধপ্রবণ এলাকায় পরিণত হয়েছে। নির্জন হওয়ায় প্রায়ই সেখানে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে। ফলে রাতে ওই সড়ক দিয়ে চলাচল করতে ভয় পাচ্ছেন চালক ও সাধারণ মানুষ।

স্থানীয়রা জানান, এর আগেও ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে গেলে আমনুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নূরে আলম দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছিলেন। বারবার একই ধরনের ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

এ অবস্থায় আমনুরা বাইপাস এলাকায় স্থায়ী পুলিশি টহল জোরদার ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পরিবহন চালকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

আধুনিক সংবাদ পরিবেশনে আসছে “চাঁপাই জনপদ”

আমনুরা বাইপাসে ট্রাকচালককে অস্ত্রের মুখে আটকে ছিনতাইচেষ্টা, আতঙ্কে পথচারীরা

Update Time : ১০:৩৬:৫৬ অপরাহ্ণ, শনিবার, ৯ মে ২০২৬