কাগজে-কলমে সুইটি দেবী, বাস্তবে ৭ বছর ধরে দায়িত্বে ভাই সুভদ্র; ফতেহপুর ইউনিয়নে অনিয়মের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ২নং ফতেহপুর ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন ধরে প্রশাসনিক অনিয়ম ও দায়িত্ব পালনে বিধিবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি দায়িত্ব পালন না করে তার ভাই দীর্ঘ প্রায় সাত বছর ধরে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করে আসছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর পদে সুইটি দেবী নিয়োগপ্রাপ্ত থাকলেও বাস্তবে তার পরিবর্তে তার ভাই সুভদ্র নিয়মিত ইউনিয়ন পরিষদের কম্পিউটার সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছেন। স্থানীয়দের অভিযোগ, সরকারি নিয়োগপ্রাপ্ত ব্যক্তি কর্মস্থলে অনুপস্থিত থাকলেও কাগজে-কলমে তিনি দায়িত্বে রয়েছেন এবং তার পরিবর্তে অন্য ব্যক্তি সরকারি সেবা কার্যক্রম পরিচালনা করছেন, যা সরকারি বিধিমালার পরিপন্থী।

স্থানীয়দের আরও অভিযোগ, জন্মনিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ, প্রত্যয়নপত্রসহ বিভিন্ন সেবা প্রদানের ক্ষেত্রে সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। অনেক সেবাগ্রহীতা দাবি করেছেন, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে তাদের নির্ধারিত ফি’র চেয়ে বেশি অর্থ প্রদান করতে হয়েছে।

এলাকাবাসীর মতে, ইউনিয়ন পরিষদের নাগরিক তথ্য ও গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র একজন অনুমোদনহীন ব্যক্তির মাধ্যমে পরিচালিত হওয়ায় তথ্য নিরাপত্তা ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে আলোচনা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অপু জানান, অভিযোগের বিষয়টি তার জানা রয়েছে। তিনি বলেন, বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে অভিযোগের বিষয়ে সুইটি দেবী ভাই সুভদ্রের বক্তব্য বলেন, যে আমার বোনের বদলে আমি নিজে কাজ করছি চেয়ারম্যানের সহযোগিতা চেয়ারম্যান আমাকে বলেছে কাজ করছি ।

স্থানীয়দের প্রত্যাশা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

কাগজে-কলমে সুইটি দেবী, বাস্তবে ৭ বছর ধরে দায়িত্বে ভাই সুভদ্র; ফতেহপুর ইউনিয়নে অনিয়মের অভিযোগ

Update Time : ১২:০১:৩৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬