মেসির ইতিহাসের সামনে অস্ট্রিয়া, বিশ্বকাপে তিন লড়াই

  • Md Biplob Ahommed
  • Update Time : ০৮:৪০:৪৫ অপরাহ্ণ, সোমবার, ২২ জুন ২০২৬
  • ১৬ Time View

বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আজ ২২ জুন, সোমবার থাকছে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে দিনের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার লড়াই। ‘জে’ গ্রুপের দুই জয় পাওয়া দল মুখোমুখি হচ্ছে, যেখানে একটি জয়ই কোনো এক দলকে নিয়ে যাবে পরের রাউন্ডের পথে আরও এগিয়ে।

যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখা যাবে টি স্পোর্টসে। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যেমন আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে, তেমনি প্রথম ম্যাচে জয় পাওয়া অস্ট্রিয়াও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে প্রস্তুত।

আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হয়েছে দুর্দান্তভাবে। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে বড় ভূমিকা রেখেছেন লিওনেল মেসি। হ্যাটট্রিক করে শুধু দলকে বড় জয় এনে দেননি, নিজের নামও তুলে নিয়েছেন বিশ্বকাপের ইতিহাসের বিশেষ পাতায়।

মেসির বিশ্বকাপ গোলসংখ্যা এখন ১৬। এই সংখ্যায় তিনি স্পর্শ করেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড। অস্ট্রিয়ার বিপক্ষে একটি গোল করতে পারলেই নতুন ইতিহাস গড়বেন আর্জেন্টাইন অধিনায়ক। ১৭ গোল নিয়ে বিশ্বকাপ ইতিহাসের একক সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন তিনি।

মেসির সামনে শুধু গোলের রেকর্ড নয়, অপেক্ষা করছে আরও একটি বড় মাইলফলক। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডেও তিনি এখন ক্লোসার সমান। আলজেরিয়ার বিপক্ষে জয় ছিল বিশ্বকাপে মেসির ১৬তম জয়। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জিতলে ১৭টি জয় নিয়ে নতুন রেকর্ড গড়বেন তিনি।

তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের লক্ষ্যই এখন মেসির কাছে বড়। অস্ট্রিয়াকে হারাতে পারলে আর্জেন্টিনার নকআউট পর্বের পথ অনেকটাই সহজ হয়ে যাবে। গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়েও এই ম্যাচের গুরুত্ব অনেক।

অন্যদিকে অস্ট্রিয়াও পিছিয়ে নেই। প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে তারা বুঝিয়ে দিয়েছে, বড় মঞ্চে লড়াই করার প্রস্তুতি তাদের রয়েছে। আর্জেন্টিনার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে জয় পেলে গ্রুপের সমীকরণ আরও জমে উঠবে।

মেসিকে ঘিরে অস্ট্রিয়ার সতর্কতা থাকবেই। আলজেরিয়ার বিপক্ষে তার পারফরম্যান্সের পর তাঁকে থামানোই হবে প্রতিপক্ষের অন্যতম বড় চ্যালেঞ্জ। তবে আর্জেন্টিনা শুধু মেসিনির্ভর দল নয়, সেটিও জানে অস্ট্রিয়া। বিশ্বচ্যাম্পিয়নদের দলে একাধিক ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় রয়েছে।

আজকের ম্যাচ ছাড়াও বিশ্বকাপে রয়েছে আরও কয়েকটি লড়াই। দিনের শুরুতে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও মিসর। রাত ৩টায় মাঠে নামবে ফ্রান্স ও ইরাক। এরপর মঙ্গলবার ভোর ৬টায় লড়বে নরওয়ে ও সেনেগাল।

ফুটবল

ফুটবল বিশ্বকাপ ২০২৬

আর্জেন্টিনা-অস্ট্রিয়া

সরাসরি, রাত ১১টা

বিটিভি, টি স্পোর্টস, সময় টিভি

ফ্রান্স-ইরাক

সরাসরি, রাত ৩টা

বিটিভি, টি স্পোর্টস, সময় টিভি

নরওয়ে-সেনেগাল

সরাসরি, মঙ্গলবার ভোর ৬টা

বিটিভি, টি স্পোর্টস, সময় টিভি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

মেসির ইতিহাসের সামনে অস্ট্রিয়া, বিশ্বকাপে তিন লড়াই

Update Time : ০৮:৪০:৪৫ অপরাহ্ণ, সোমবার, ২২ জুন ২০২৬