হঠাৎ ৬ জেলায় সেনা মোতায়েন, কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • Md Biplob Ahommed
  • Update Time : ০৮:৫৬:১৪ অপরাহ্ণ, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৩১ Time View

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও চট্টগ্রামসহ ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে দেশজুড়ে চলছে জোর আলোচনা, হঠাৎ কেন ৬ জেলায় সেনা মোতায়েন। এ বিষয়ে সোমবার (২২ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যাখ্যা দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি জানিয়ে তিনি বলেন, সরকার সবসময় তৎপর আছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন জেলায় আমরা দেখেছি তারা মিছিল-মিটিং করার মতো কার্যক্রম হাতে নিয়েছে। তাতে আমাদের মনে হয়েছে, তারা একটু অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করলে করতেও পারে।

তিনি আরও বলেন, এজন্য আমাদের সব বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছি, যা সবসময় থাকে। তার বাইরে আমরা আজ থেকে ৩০ জুন পর্যন্ত আমাদের সেনা সদস্যদের এনে আইন অনুসারে বেসামরিক ক্ষমতা দিয়েছি, যাতে যেকোনো রকম অপতৎপরতার সুরাহা করা যায়; এ জন্যই এটা করা হয়েছে।

মন্ত্রী বলেন, কোন কোন জায়গায় অপতৎরতা বেড়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেটা করছি। আরও কিছু বিষয় আছে, সেটা এখানে ফাঁস করতে চাই না। দেশে অস্থিরতা সৃষ্টির জন্য কিছু কিছু মহল অপতৎপরতায় লিপ্ত আছে। সেজন্য সতর্ক থাকার অংশ হিসেবে এমন সিদ্ধান্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

হঠাৎ ৬ জেলায় সেনা মোতায়েন, কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : ০৮:৫৬:১৪ অপরাহ্ণ, সোমবার, ২২ জুন ২০২৬