মোবাইলে আর্জেন্টিনা-অস্ট্রিয়ার ম্যাচ দেখবেন যেভাবে

  • Md Biplob Ahommed
  • Update Time : ০৯:১২:১৬ অপরাহ্ণ, সোমবার, ২২ জুন ২০২৬
  • ১৯ Time View

বিশ্বকাপের গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে আজ রাতে আবার মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। সোমবার (২২ জুন) যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে এ ম্যাচ। ম্যাচ ঘিরে দুই দলের মধ্যেই তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা ও কৌশলগত প্রস্তুতির চাপ।

ডালাসে চলমান তীব্র গরম ইতিমধ্যেই খেলোয়াড়দের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। প্রচণ্ড রোদ ও উচ্চ তাপমাত্রার মধ্যে ম্যাচ আয়োজন হওয়ায় শারীরিক সক্ষমতা বড় পরীক্ষার মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে। তবে এর মাঝেও শহরজুড়ে ফুটবল উন্মাদনা তুঙ্গে।

এর আগে ক্যানসাসে পুরো স্কোয়াড নিয়ে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন করান কোচ লিওনেল স্কালোনি। ২৬ জন খেলোয়াড়ের এই সেশনকে বিশ্বকাপ অভিযানের গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। তবে একাদশ নিয়ে কিছু পরিবর্তনের ইঙ্গিতও পাওয়া গেছে।

অনুশীলনে অংশ নিলেও গঞ্জালো মন্টিয়েল-এর খেলা নিয়ে শঙ্কা রয়েছে। তার জায়গায় নাহুয়েল মলিনা একাদশে ফিরতে পারেন। পাশাপাশি লিয়ান্দ্রো পারেদেস ও নিকোলাস তাগলিয়াফিকো-ও শুরুর একাদশে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বাংলাদেশেও ম্যাচটি ঘিরে আগ্রহ তুঙ্গে। টেলিভিশনে সরাসরি সম্প্রচার করবে বিটিভি, সময় টিভি ও টি-স্পোর্টস। পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম ও অ্যাপেও দেখা যাবে ম্যাচটি।

অনলাইনে আর্জেন্টিনা-অস্ট্রিয়ার লড়াই দেখার সুযোগ থাকছে জনপ্রিয় কয়েকটি স্ট্রিমিং অ্যাপে। নির্ধারিত সাবস্ক্রিপশন নিয়ে টফি, বায়োস্কোপ, মাই রবি এবং আইস্ক্রিন অ্যাপে ম্যাচটির লাইভ সম্প্রচার দেখা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

মোবাইলে আর্জেন্টিনা-অস্ট্রিয়ার ম্যাচ দেখবেন যেভাবে

Update Time : ০৯:১২:১৬ অপরাহ্ণ, সোমবার, ২২ জুন ২০২৬