
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়নে যুব সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ দেবীনগর ইউনিয়নের উদ্যোগে এ আয়োজন করা হয়।
শনিবার (১৪ মার্চ) বিকালে একতা ঈদগাহ মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. মোখলেছুর রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবীনগর ইউনিয়ন শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন যুব বিভাগের সভাপতি শিবগাতুল্লাহ, সেক্রেটারি সেলিম রেজা প্রমূখ।
আয়োজকরা জানান, রমজানের তাৎপর্য তুলে ধরা, যুব সমাজকে নৈতিক ও আদর্শিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা এবং ইসলামী চেতনা জাগ্রত করার লক্ষ্যে এ যুব সমাবেশ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, যুব সমাজ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 


















