
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর নারায়ণপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দেবীপুর গোষ্ঠীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) শহরের আলাউদ্দিন চাইনিজ হোটেল এন্ড রেস্টুরেন্টে আয়োজিত এ মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এক মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়।
জুবাইর রহমান রনির সঞ্চালনায় উপস্থিত ছিলেন রাজশাহী বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ খায়রুল ইসলাম, রকিবুল ইসলাম, মুজিবুর রহমান, জাহিদুল ইসলাম ভোদন, রাজিবুল হক রাজিব, মাসিরুল ইসলামসহ প্রায় দুই শতাধিক মানুষ।
ইফতার পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তারা পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন সমাজে ঐক্য ও পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করে।
ওসি শাহাদাত হোসেন বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এ সময়ে সবাইকে মানবিক মূল্যবোধ ধারণ করে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হবে।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ খায়রুল ইসলাম বলেন, এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে এবং সমাজকে ঐক্যবদ্ধ রাখতে সহায়ক ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন নাচোল কলেজের শিক্ষক আকবর আলী।
নিজস্ব প্রতিবেদক 


















