শিরোনামঃ
বিএমডি’র আধুনিক শেচ প্রযুক্তি ও খাল খননে বদলে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের কৃষি চাঁপাইনবাবগঞ্জে ৪০ শতাংশ বিদ্যুৎ ঘাটতি, ঘন ঘন লোডশেডিং, ভোগান্তিতে মানুষ গোমস্তাপুরে জ্বালানি মজুদ রেখে বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু দৈনিক চাঁপাই দর্পণ-এর যুগপূর্তি ও ই-পেপার উদ্বোধন অনুষ্ঠিত রেড গ্রাসের নামে ভারত থেকে ৮ কোটি টাকা মূল্যের জাফরান আমদানি ​নাচোলে ডিএনসির অভিযান ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার নাচোলে প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ বাড়ছেই, নতুন ভর্তি ৫০, মোট আক্রান্ত ৬২৭ চাঁপাইনবাবগঞ্জে চুরির আতঙ্কে কৃষকরা, রাত হলেই উধাও ট্রান্সফরমা ও সেচ পাম্প
News Title :

পাংশায় জমি সংক্রান্ত বিরোধে রণক্ষেত্র, নারীসহ আহত ৮

রাজবাড়ীর পাংশায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার মৌরাট ইউনিয়নের পেপুলবাড়িয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার উকিল মন্ডলের সঙ্গে দীর্ঘদিন ধরে গফুর শেখের পরিবারের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তারাবির নামাজ শেষে হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পেপুলবাড়িয়া গ্রামের খয়বর খাসহ কয়েকজন তারাবির নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। এ সময় জাহিদের নির্দেশে আবজাল, আহমদ আলী, মোহাম্মদ আলী, ঝন্টু ও মন্টুর নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

আহতরা হলেন- পেপুলবাড়িয়া গ্রামের মৃত তায়েজ উদ্দিন খাঁর ছেলে খয়বর খা, রমজান আলীর ছেলে রতন আলী, মৃত ছাকেন বিশ্বাসের ছেলে লিয়াকত আলি বিশ্বাস, একেন বিশ্বাসের ছেলে নাঈম বিশ্বাস, খয়বর খার ছেলে রনি খা ও মিরাজ খা, রমজান আলীর স্ত্রী রেহেনা খাতুন এবং তাজউদ্দিনের স্ত্রী নুসরাত জাহান।

আহতদের মধ্যে রতন আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বাকীরা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. এনামুল হক জানান, আহতদের মধ্যে রতন নামের একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এবং পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

বিএমডি’র আধুনিক শেচ প্রযুক্তি ও খাল খননে বদলে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের কৃষি

পাংশায় জমি সংক্রান্ত বিরোধে রণক্ষেত্র, নারীসহ আহত ৮

Update Time : ১১:৩৬:৫৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬