বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল জামায়াত

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৭:২৫ অপরাহ্ণ, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  • ২৯ Time View

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আবারও একই আসনের জন্য লড়বেন বগুড়া শহর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান সোহেল।

শুক্রবার বিকাল চারটার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন আবিদুর রহমান নিজেই। এর আগে সকালে দায়িত্বশীল সমাবেশের মাধ্যমে তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে জরুরি বৈঠকে আবিদুর রহমান সোহেলকে প্রার্থী করা হয়। শনিবার সকালে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে বলেও তিনি জানান।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে এই আসন থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে তারেক রহমানের নিকটতম প্রতিদন্দ্বি ছিলেন জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল।

পরবর্তীতে তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় বাংলাদেশ নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, উপনির্বাচনে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে প্রার্থী করেছে বিএনপি। শুক্রবার বেলা তিনটার দিকে মনোনয়নপত্র তোলেন তিনি।

বগুড়া-৬ সদর আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৫ জন, নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ভোটার ১০ জন। এছাড়া পোস্টাল ভোটার রয়েছেন ৩ হাজার ৭৩৪ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল জামায়াত

Update Time : ০৮:৪৭:২৫ অপরাহ্ণ, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬