শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ বাড়ছেই, নতুন ভর্তি ৫০, মোট আক্রান্ত ৬২৭ চাঁপাইনবাবগঞ্জে চুরির আতঙ্কে কৃষকরা, রাত হলেই উধাও ট্রান্সফরমা ও সেচ পাম্প চাঁপাইনবাবগঞ্জে অ্যাপভিত্তিক জ্বালানি বিক্রি: কমেছে ভোগান্তি, ফিরছে শৃঙ্খলা নওগাঁ শহরের হরিজনপল্লী এবং নুনিয়াপট্টিতে মাদক প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ৷ -পুলিশ সুপার তেল সংকটে ফসল ঝুঁকিতে, দিশেহারা চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলের কৃষকরা রাজধানীতে ডিকাপের প্রীতি পুনর্মিলনী, শিকড়ের টানে একত্রিত প্রবাসী নাগরিকরা ডিকাপের আয়োজনে রাজধানীতে প্রীতি পুনর্মিলনী অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে গাঁজা কুরিয়ারে পাচারের সময় ২২ কেজি গাঁজাসহ আটক ১ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন পাপিয়া চাঁপাইনবাবগঞ্জে হাম আইসোলেশন ওয়ার্ডের পাশেই ময়লার ডাস্টবিন, অতিষ্ঠ রোগীরা চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক ১
News Title :

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল জামায়াত

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৭:২৫ অপরাহ্ণ, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  • ১৫৩ Time View

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আবারও একই আসনের জন্য লড়বেন বগুড়া শহর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান সোহেল।

শুক্রবার বিকাল চারটার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন আবিদুর রহমান নিজেই। এর আগে সকালে দায়িত্বশীল সমাবেশের মাধ্যমে তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে জরুরি বৈঠকে আবিদুর রহমান সোহেলকে প্রার্থী করা হয়। শনিবার সকালে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে বলেও তিনি জানান।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে এই আসন থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে তারেক রহমানের নিকটতম প্রতিদন্দ্বি ছিলেন জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল।

পরবর্তীতে তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় বাংলাদেশ নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, উপনির্বাচনে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে প্রার্থী করেছে বিএনপি। শুক্রবার বেলা তিনটার দিকে মনোনয়নপত্র তোলেন তিনি।

বগুড়া-৬ সদর আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৫ জন, নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ভোটার ১০ জন। এছাড়া পোস্টাল ভোটার রয়েছেন ৩ হাজার ৭৩৪ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ বাড়ছেই, নতুন ভর্তি ৫০, মোট আক্রান্ত ৬২৭

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল জামায়াত

Update Time : ০৮:৪৭:২৫ অপরাহ্ণ, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬