
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় এক প্রবাসীর স্ত্রী স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, তিনি চাঁপাইনবাবগঞ্জের এর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ ঢাকা যে বাস স্ট্যান্ড এলাকার যুবক কাদের এর সঙ্গে চলে গেছেন। এ ঘটনায় বাসাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নিখোঁজ নারীর ননদ।

এটা ছবিতে ২ জন দেখা যাচ্ছে তারা আগের স্বামী স্ত্রী
অভিযোগ সূত্রে জানা যায়, জেলার বাসাইল উপজেলার ফুলকী গ্রামের প্রবাসী শফিকুল রহমান খানের সঙ্গে প্রায় তিন বছর আগে ইসলামী শরীয়াহ মোতাবেক জাকিয়া আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর জীবিকার তাগিদে শফিকুল রহমান খান সৌদি আরবে চলে যান। তার অনুপস্থিতিতে জাকিয়া আক্তার অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে নিয়মিত মোবাইলে যোগাযোগ ও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
অভিযোগে আরও বলা হয়, গত ৮ ডিসেম্বর জাকিয়া আক্তার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে যান। পরে ১১ ডিসেম্বর রাত ৮টার দিকে তার বাবা মো. জাকির পরিবারের সদস্যদের জানান, জাকিয়া সেখান থেকেও বের হয়ে গেছেন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের দাবি, বাড়ি থেকে বের হওয়ার সময় জাকিয়া আক্তার প্রায় ২ ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা এবং নগদ আরও ৪ লাখ টাকা সঙ্গে নিয়ে যান।
নিখোঁজের পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ১৪ ডিসেম্বর জাকিয়ার বাবার সঙ্গে যোগাযোগ করলে তিনি অভিযোগকারী ও পরিবারের সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় প্রবাসীর বোন সুমি খান বাসাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক: 











