
চাঁপাইনবাবগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ মহানন্দা সেতু টোলমুক্তির দাবিতে চালক ও সাধারণ মানুষের অবরোধে আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। এতে সেতুর দুই প্রান্তে প্রায় তিন কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ, রোগী, শিক্ষার্থীসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
অবরোধকারীদের দাবি, দীর্ঘদিনের টোল আদায় বন্ধ করে মহানন্দা সেতুকে সম্পূর্ণ টোলমুক্ত ঘোষণা করতে হবে। তাদের অভিযোগ, প্রশাসন ও সড়ক কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো আশ্বাস না আসায় আন্দোলন অব্যাহত রয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে যাত্রী ও যানবাহন চালকদের বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।
Reporter Name 










