স্ত্রীকে তালাকের পর সন্ত্রাসী হামলার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরকীয়া, মিথ্যা প্রচার ও সন্ত্রাসী হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন শিবনারায়ণপুর বাঘীতলার বাসিন্দা মনিরুল ইসলাম মমিন। বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের একটি অফিসে ভুক্তভোগী পরিবারের উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে মনিরুল ইসলাম মমিন জানান, গত ১১ আগস্ট তার পূর্বের স্ত্রী নারগিস বেগম তার পরিবার ঘটনাকে ভিন্ন খাতে নিতে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছেন। এতে শিবগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) পিয়ারুল ইসলামকে জড়িয়ে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। তার দাবি, তার এজাহারের ভিত্তিতেই মামলা দায়ের হয় এবং আইন অনুযায়ী এসআই পিয়ারুল ইসলাম আসামিদের আটক করেন।

মনিরুল অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তার পূর্বের স্ত্রী নারগিস বেগম তার বন্ধু মাসুদ রানা জিয়ার সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন। বিষয়টি জানাজানি হলে তাকে ফাঁসানোর উদ্দেশ্যে নারগিস বেগম অপপ্রচার চালান যে, তিনি নাকি নারগিসের ভাবির সঙ্গে সম্পর্ক রেখেছেন।

তিনি আরও জানান, গত ২৪ জুন ২০২৫ তারিখে স্ত্রীকে তালাক দেওয়ার পর তার ওপর সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হয়। ১৭ জুলাই রাত ১০টার দিকে সোলেমান বাজার এলাকায় ভাড়া করা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে জ্ঞান হারান। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান, যেখানে তার মাথায় ১৭টি সেলাই দিতে হয়।

মনিরুল ইসলাম দাবি করেন, এটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা এবং প্রমাণস্বরূপ ছবি ও তথ্য তিনি সাংবাদিকদের দেখাতে প্রস্তুত। সংবাদ সম্মেলনের মাধ্যমে মনিরুল ইসলাম মমিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনাটির সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন, ভুক্তভোগী মনিরুল ইসলাম তার পিতা মো. রাজাতুল্লাহ ও ভাই নাইমুল হক উদ্বারকারী তোফাজ্জল হক উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

স্ত্রীকে তালাকের পর সন্ত্রাসী হামলার অভিযোগ

Update Time : ০৮:৩০:২৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫