শিরোনামঃ
১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা চলাকালীন সময়ে হোন্ডার ম্যাংগো ফেস্ট, উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় প্রশ্ন ফাঁস নিয়ে গুজব ছড়ালে ছাড় দেয়া হবেনা: শিক্ষা মন্ত্রী দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়াল মেসির ছায়ায় নতুনদের পরীক্ষা, জর্ডান ম্যাচে একাদশে চমক! আমের জেলা চাঁপাইনবাবগঞ্জে এবার ড্রাই আনারসের সম্ভাবনার গল্প গোদাগাড়ীতে কোল জনগোষ্ঠীর মধ্যে বাল্যবিবাহ ও মাদকদ্রব্য ব্যবহার প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও নারীদেরকে সেলাই মেশিন বিতরণ রহনপুরে ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে শিবিরের আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়লো ২ কোটি টাকার পোশাক
News Title :

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে অবৈধ মাটি উত্তোলন: ট্রাক্টরসহ যুবক আটক, কারাদণ্ড ও জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৬, ৭ ও ৮ নম্বর স্পার বাঁধ এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে মাটিভর্তি একটি ট্রাক্টরসহ এক যুবককে আটক করা হয়েছে।
জানা যায়, সোমবার মধ্যরাতে পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সংবাদ পেয়ে প্রশাসনের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানের খবর পেয়ে মাটি উত্তোলনের সাথে জড়িত অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে মাটি পরিবহনের সময় ইসলামপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় বিএমএইচ ব্রিকস (হিরো ইটভাটা) এর সামনে থেকে একটি মাটিভর্তি ট্রাক্টরসহ সাকিব রানা (১৯) নামের এক যুবককে আটক করা হয়।
আটকের পর জিজ্ঞাসাবাদে সাকিব রানা জানান, তিনি সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর স্পার বাঁধ এলাকা থেকে পদ্মা নদীর মাটি উত্তোলন করে বিএমএইচ ব্রিকস (হিরো ইটভাটা) এ নিয়ে যাচ্ছিলেন। এ বিষয়ে ইটভাটার ম্যানেজার আলহাজ্ব এনামুল হক (৬১) বিষয়টি স্বীকার করেন।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাকিব রানাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫ ধারায় ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এতে তার মোট ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া ইটভাটার ম্যানেজার আলহাজ্ব এনামুল হককে ১ লাখ টাকা অর্থদণ্ড করে তা আদায় করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পদ্মা নদী ও স্পার বাঁধ এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা চলাকালীন সময়ে হোন্ডার ম্যাংগো ফেস্ট, উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে অবৈধ মাটি উত্তোলন: ট্রাক্টরসহ যুবক আটক, কারাদণ্ড ও জরিমানা

Update Time : ০৪:৫১:১৮ পূর্বাহ্ণ, সোমবার, ৯ মার্চ ২০২৬