শিরোনামঃ
১৬ মে চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় পৌঁছালেন প্রধানমন্ত্রী জুলাই সনদ নিয়ে জনগণকে ভুল বোঝানো হচ্ছে খেলাধুলায় আমাদের সন্তানদের মেধা-মননের সংস্কার হবে: শিক্ষামন্ত্রী জলাবদ্ধতা রোধ ও পানি সংরক্ষণে খাল খনন কর্মসূচি: প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে: কৃষি মন্ত্রী হামলার শিকার চ্যানেল ওয়ানের সাংবাদিক তারেক রহমানকে দেখতে গেলেন এমপি নূরুল ইসলাম বুলবুল ভুয়া অতিরিক্ত পুলিশ সুপার সেজে তেল নিতে গিয়ে ধরা, রাজশাহী থেকে গ্রেপ্তার যুবক ঝুঁকিতে ঐতিহাসিক সোনা মসজিদ: ভারী যান চলাচলে ফাটল, ধসের আশঙ্কা! বদলগাছীতে কৃষি ও কৃষকের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত
News Title :

নেত্রকোনায় বজ্রপাতে দুই জনের মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুর ও খালিয়াজুরী উপজেলায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) দুর্গাপুরের চণ্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামে এবং খালিয়াজুরীর চাকুয়া ইউনিয়নের নলসিটি হাওরে পৃথক দুটি ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দুর্গাপুরের আলমপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে আকাশ মিয়া (২৫) ও খালিয়াজুরীর চাকুয়া গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে কৃষক সুদিন সরকার (৪৩)।

খালিয়াজুরী সংবাদদাতা জানান, খালিয়াজুরীতে নিহত সুধির সরকার (৪৩) চাকুয়া গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে। শুক্রবার দুপুরে সুধির সরকার তার গরু চরাতে হাওরে গিয়েছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে হাওরে থাকা অন্যরা তাকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলায় আকাশ মিয়া পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বজ্রপাতে আহত হন তিনি। স্থানীয়রা তাকে একটি ধানক্ষেতের পাশে তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিরুল ইসলাম রায়হান বলেন, হাসপাতালে আনার আগেই আকাশ মিয়া মারা গেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

১৬ মে চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নেত্রকোনায় বজ্রপাতে দুই জনের মৃত্যু

Update Time : ০৮:৩০:৪৯ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬