শিরোনামঃ
১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা চলাকালীন সময়ে হোন্ডার ম্যাংগো ফেস্ট, উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় প্রশ্ন ফাঁস নিয়ে গুজব ছড়ালে ছাড় দেয়া হবেনা: শিক্ষা মন্ত্রী দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়াল মেসির ছায়ায় নতুনদের পরীক্ষা, জর্ডান ম্যাচে একাদশে চমক! আমের জেলা চাঁপাইনবাবগঞ্জে এবার ড্রাই আনারসের সম্ভাবনার গল্প গোদাগাড়ীতে কোল জনগোষ্ঠীর মধ্যে বাল্যবিবাহ ও মাদকদ্রব্য ব্যবহার প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও নারীদেরকে সেলাই মেশিন বিতরণ রহনপুরে ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে শিবিরের আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়লো ২ কোটি টাকার পোশাক
News Title :

ভাইরাল তাজুর ফেসবুক পেজ গায়েব

রাতারাতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কুড়িগ্রামের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজুর ফেসবুক পেজটি হঠাৎ করেই গায়েব হয়ে গেছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরের পর থেকে ফেসবুকে সার্চ করে ‘তাজু ভাই ২.০’ নামের পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ১০ লাখ অনুসারীর এই পেজটি বন্ধ হয়ে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে জিলাপির ‘সরকারি রেট’ নিয়ে করা একটি ভিডিওর মাধ্যমে দেশজুড়ে ব্যাপক পরিচিতি পান তাজু। তার সহজ-সরল উপস্থাপনা এবং গ্রামীণ জীবনের বাস্তব চিত্র তুলে ধরার ভঙ্গি দ্রুত মানুষের মন জয় করে। তবে জনপ্রিয়তার পাশাপাশি তাকে নিয়ে বিভিন্ন মহলে সমালোচনাও শুরু হয়।

তাজু ভাইরাল হওয়ার পর থেকেই প্রতিদিন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে তার বাড়িতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটররা ভিড় করেন। এতে তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে অস্বাভাবিক চাপ তৈরি হচ্ছিল বলে স্থানীয়রা অভিযোগ করেন। এরই মাঝে হঠাৎ পেজটি উধাও হওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

২০২৫ সালের মাঝামাঝি সময় থেকে ভিডিও তৈরি শুরু করলেও গত ২৬ মার্চের জিলাপি বিক্রির ভিডিওটিই তাজুর ভাগ্য বদলে দেয়। ২৮ মার্চ থেকে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে। এক সপ্তাহের মধ্যে প্রায় ৮০ লাখ ভিউ অর্জন করে।

ভাইরাল হওয়ার আগে তার পেজে অনুসারী ছিল মাত্র ছয় হাজার, যা মাত্র আট দিনের ব্যবধানে বেড়ে দাঁড়ায় ১০ লাখে। এটি কুড়িগ্রামের প্রেক্ষাপটে একটি বিরল ঘটনা।

তাজুর মানবেতর জীবন দেখে ২ এপ্রিল নাগেশ্বরী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। সেই সঙ্গে বাসযোগ্য খাসজমি ও কৃষিজমি প্রদানের আশ্বাস দেওয়া হয়। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ঘর নির্মাণের জন্য তাকে টিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

পেজ গায়েবের বিষয়টি নিশ্চিত করেন ‘তাজু ভাই টিম’র সমন্বয়ক ও স্থানীয় ইউপি সদস্য কবিরুল ইসলাম।

তিনি তার ফেসবুক পেজ ‘অবেলা মিউজিক’-এ লিখেছেন, “আমাদের সকলের প্রিয় তাজু ভাইয়ের ‘তাজু ভাই ২.০’ পেজটি ফেসবুক কর্তৃপক্ষ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। আমরা আশাবাদী, অতি শিগগির তিনি পেজটি ফেরত পাবেন।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা চলাকালীন সময়ে হোন্ডার ম্যাংগো ফেস্ট, উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ

ভাইরাল তাজুর ফেসবুক পেজ গায়েব

Update Time : ০৯:০১:০৮ অপরাহ্ণ, রবিবার, ৫ এপ্রিল ২০২৬