শিরোনামঃ
১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা চলাকালীন সময়ে হোন্ডার ম্যাংগো ফেস্ট, উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় প্রশ্ন ফাঁস নিয়ে গুজব ছড়ালে ছাড় দেয়া হবেনা: শিক্ষা মন্ত্রী দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়াল মেসির ছায়ায় নতুনদের পরীক্ষা, জর্ডান ম্যাচে একাদশে চমক! আমের জেলা চাঁপাইনবাবগঞ্জে এবার ড্রাই আনারসের সম্ভাবনার গল্প গোদাগাড়ীতে কোল জনগোষ্ঠীর মধ্যে বাল্যবিবাহ ও মাদকদ্রব্য ব্যবহার প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও নারীদেরকে সেলাই মেশিন বিতরণ রহনপুরে ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে শিবিরের আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়লো ২ কোটি টাকার পোশাক
News Title :

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দ্বন্দ্ব মিটে স্বাভাবিক বাস চলাচল

সড়কে চাঁদা আদায়কে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে একদিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জ থেকে সব ধরনের বাস চলাচল আবার স্বাভাবিক হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের মধ্যস্থতায় সমঝোতা হওয়ায় শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করেন।

শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকেই ঢাকা ও চট্টগ্রামগামী দূরপাল্লার বাসসহ আন্তজেলা ও অভ্যন্তরীণ রুটে যান চলাচল শুরু হয়। এর আগে, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে অনুষ্ঠিত এক বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।

সূত্র জানায়, শ্রমিক কল্যাণের নামে সড়কে চাঁদা আদায় নিয়ে সংগঠন দুটির মধ্যে দীর্ঘদিনের বিরোধ চরমে পৌঁছায়। উভয় পক্ষই নিজেদের অবস্থানকে বৈধ দাবি করে অপর পক্ষকে চাঁদাবাজ হিসেবে অভিযুক্ত করে। এ অবস্থায় শুক্রবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখে ধর্মঘট পালন করা হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে শুক্রবার রাত ৯টার দিকে পৌরসভার হরিপুর এলাকায় শ্রমিক কল্যাণ ফিলিং স্টেশনের সামনে বৈঠক চলাকালে। এ সময় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা উত্তেজনা আরও বাড়িয়ে দেয়।

বিস্ফোরণের প্রতিবাদে মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করেন। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল পুনরায় শুরু হয়।

পরবর্তীতে রাতে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত যৌথ বৈঠকে বিরোধ নিষ্পত্তি হয়। এর ভিত্তিতে শনিবার সকাল থেকে পুনরায় বাস চলাচল স্বাভাবিক করার সিদ্ধান্ত কার্যকর করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা চলাকালীন সময়ে হোন্ডার ম্যাংগো ফেস্ট, উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দ্বন্দ্ব মিটে স্বাভাবিক বাস চলাচল

Update Time : ১০:১৯:৫৯ পূর্বাহ্ণ, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬