শিরোনামঃ
গোমস্তাপুরে পেট্রলপাম্পে উত্তেজনা: বিএনপি নেতার বিরুদ্ধে পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগ ২০২৮ সালের মধ্যে ১ লক্ষ আইনজীবীকে ফ্রিল্যান্সিং সুযোগ দিচ্ছে ‘লেক্সগ্লোবাল বিড অধ্যক্ষের কক্ষে মারামারি করায় সেই শিক্ষিকা বহিষ্কার বাউফলে নকলের দায়ে ৮ পরীক্ষার্থীসহ ২ শিক্ষক বহিষ্কার সাদিক কায়েমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ছাত্রদলের আল্টিমেটাম চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্তের রেকর্ড চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ডিলার দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ সরকার ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে এ তথ্য সত্য নয়’ চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন
News Title :

বাউফলে নকলের দায়ে ৮ পরীক্ষার্থীসহ ২ শিক্ষক বহিষ্কার

​পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী এসএ ইনিষ্টিটিউশন কেন্দ্রে ইংরেজি ১ম পত্র পরীক্ষা চলাকালীন অসদুপায় অবলম্বনের দায়ে ৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) পরীক্ষা চলাকালে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিশেষ ভিজিলেন্স টিম তাদের হাতেনাতে ধরে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।

​কেন্দ্র সূত্রে জানা যায়, সকালে ইংরেজি ১ম পত্র পরীক্ষা শুরু হওয়ার পরে বরিশাল থেকে আসা শিক্ষা বোর্ডের একটি বিশেষ ভিজিলেন্স টিম আকস্মিক কেন্দ্রে পরিদর্শনে যান। এসময় পরীক্ষার হলে নকল করার সময় ৮ জন পরীক্ষার্থীকে শনাক্ত করা হয় এবং তাৎক্ষণিকভাবে তাদের পরীক্ষা থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়। এসময়ে পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষক শিরিন আক্তার এবং শংকর চন্দ্র হালদারকে তাৎক্ষণিক প্রত্যাহার করে নেয়া হয়।

​বহিষ্কৃত ৮ পরীক্ষার্থীর মধ্যে ৪ জন বাউফল উপজেলার ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের এবং বাকি ৪ জন পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার কাকড়ধা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বলে নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব।

​বরিশাল শিক্ষা বোর্ড থেকে পাঠানো বরিশাল বিএম কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আসাদুজ্জামান বলেন, পরীক্ষার প্রশ্নপত্রে ট্র-ফলস, রি এ্যারেঞ্জ, ম্যাসিং সহ বেশ কিছু উওর লেখা ছিলো। আমরা ধারণা করছি উত্তর গুলো বাইরে থেকে লিখে সরবরাহ করা হয়েছে। এধরনের অপরাধের কারণে ৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং ওই সময়ে হলে দায়িত্ব পালন করা ২ শিক্ষককে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

এবিষয়ে কালিশুরী এসএ ইন্সটিটিউশন এর প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. ইউসুফ আলী বলেন, পরীক্ষায় নকল করার অপরাধে ৮ পরীক্ষার্থী এবং ২জন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

গোমস্তাপুরে পেট্রলপাম্পে উত্তেজনা: বিএনপি নেতার বিরুদ্ধে পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগ

বাউফলে নকলের দায়ে ৮ পরীক্ষার্থীসহ ২ শিক্ষক বহিষ্কার

Update Time : ০৬:৫৯:০৯ অপরাহ্ণ, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬