শিরোনামঃ
নিখোঁজ শিশুর সন্ধানে পরিবারের আকুতি, ১০ দিনেও মেলেনি সন্ধান চাঁপাইনবাবগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ২ লাখের বেশি পশু গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকে আধুনিক-বাস্তবমুখী করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইসিতে সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ের হিসাব জমা দিলো জামায়াত ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদকে অবহেলা করে আমদানিনির্ভর হয়ে ওঠেছিল: বিদ্যুৎমন্ত্রী মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণেই বাজার অস্থির: জামায়াত আমির সিরাজগঞ্জে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ১৪, হাসপাতালে ভর্তি ৫১ সিলেটে শিশু ফাহিমা হত্যা: চাচা গ্রেফতার
News Title :

জমি নিয়ে বিরোধ, ভুট্টা ক্ষেতে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

  • Reporter Name
  • Update Time : ১২:১৫:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৩৩ Time View

নীলফামারীর সৈয়দপুরের পার্শ্ববর্তী উপজেলা দিনাজপুরের চিরিরবন্দরে পৈত্রিক জমির ভাগাভাগিকে কেন্দ্র করে বিমাতা ভাইদের নৃশংস হামলায় বাবা ও ছেলে নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের টেপাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, টেপাপাড়া গ্রামের বাসিন্দা মোঃ শহিদুল ইসলাম দুলুর (৬০) দুই পরিবারের সন্তানদের মধ্যে পৈত্রিক জমির ভাগ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

মঙ্গলবার সকালে শহিদুল ইসলাম তার প্রথম পক্ষের বড় ছেলে মো. জয়নাল আবেদীনকে (৩৫) সাথে নিয়ে নিজ ক্ষেত থেকে ভুট্টা তুলতে যাচ্ছিলেন। এ সময় দ্বিতীয় পরিবারের ছেলে মো. সাদেকুল ইসলাম (৩০) ও মো. সাকিব হোসেন (২০) দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ভুট্টা ক্ষেতের মধ্যেই বাবা ও ভাইকে এলোপাতাড়ি মারধর শুরু করলে তারা গুরুতর আহত হন। একপর্যায়ে তারা নিস্তেজ হয়ে পড়লে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত জয়নাল আবেদীনের শ্যালক মো. মাহমুদুল হোসেন দ্রুত তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জয়নাল আবেদীনের মরদেহ বর্তমানে সৈয়দপুর হাসপাতাল মর্গে রয়েছে।

অন্যদিকে, পিতা মো. শহিদুল ইসলাম দুলুকে গুরুতর অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চিরিরবন্দর থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

নিখোঁজ শিশুর সন্ধানে পরিবারের আকুতি, ১০ দিনেও মেলেনি সন্ধান

জমি নিয়ে বিরোধ, ভুট্টা ক্ষেতে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

Update Time : ১২:১৫:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ মে ২০২৬