শিরোনামঃ
যশোরে তাপপ্রবাহ অব্যহত সর্বোচ্চ তাপমাত্রা মুক্তিযোদ্ধার বাড়িতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদ করায় ভাড়াটিয়াকে হুমকি ও থানায় জিডি যশোরে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা বাহুবলে কোরবানির জন্য প্রস্তুত ৪ হাজার ১১৩ টি গবাদিপশু যশোরের শার্শায় ধর্ষণ মামলার আসামি আটক নাচোলে দিনব্যাপি সবার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাথর আমদানি অনিশ্চিত ফ্রুট ব্যাগের সংকটে ধুঁকছে চাঁপাইনবাবগঞ্জের আম চাষিরা ফারাক্কার প্রভাবে শুকিয়ে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের নদী, ৪৯ বছরেও মেলেনি সমাধান সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অবশেষে গ্রেপ্তার রাব্বি-সোহেল
News Title :

মুক্তিযোদ্ধার বাড়িতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদ করায় ভাড়াটিয়াকে হুমকি ও থানায় জিডি

  • Reporter Name
  • Update Time : ১০:৫২:২৪ অপরাহ্ণ, শনিবার, ১৬ মে ২০২৬
  • ৪০ Time View

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে এক বীর মুক্তিযোদ্ধা ও আনসার ভিডিপি কমান্ডারের বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ জানানোয় এক ভাড়াটিয়াকে হুমকি-ধমকি দেওয়া এবং তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

জানা গেছে, গোমস্তাপুর উপজেলার রহনপুর এলাকায় বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের বাড়িতে দীর্ঘদিন ধরে অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ চলে আসছে বলে অভিযোগ করেন ভাড়াটিয়া সোনিয়া খাতুন।
ভুক্তভোগী সোনিয়া খাতুন বলেন, বাড়ির পরিবেশ নিয়ে প্রশ্ন তুলতেই আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়। একপর্যায়ে আমার বিরুদ্ধে থানায় মিথ্যা জিডি করা হয়েছে। এরপর থেকে নানাভাবে হয়রানির শিকার হচ্ছি। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের সহযোগিতা চাই।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, বাড়িটিতে রাতের বেলায় বিভিন্ন সন্দেহজনক লোকজনের আনাগোনা দেখা যায়। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে অভিযোগ অস্বীকার করে বাড়ির মালিক তৈমুর রহমান বলেন, আমার বাড়িতে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড হয় না। ব্যক্তিগত বিরোধ ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম বলেন, বিষয়টি আমরা জেনেছি। এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

যশোরে তাপপ্রবাহ অব্যহত সর্বোচ্চ তাপমাত্রা

মুক্তিযোদ্ধার বাড়িতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদ করায় ভাড়াটিয়াকে হুমকি ও থানায় জিডি

Update Time : ১০:৫২:২৪ অপরাহ্ণ, শনিবার, ১৬ মে ২০২৬