
চাঁপাইনবাবগঞ্জে সকল শ্রেণীর শ্রমিকদের নিয়ে শ্রমিক মিলনমেলার আয়োজন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
শুক্রবার (২২ মে) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার সভাপতি ফরহাদ আহম্মেদ সায়িম ও সেক্রেটারি সামিউল হকের সঞ্চালনায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আয়োজনে সকাল ৮ টায় শাহ্ নেয়ামত উল্লাহ কলেজ মাঠে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।
এই মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাই নবাবগঞ্জ সদর ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাক দক্ষিন মহানগরীর আমীর নুরুল ইসলাম বুলবুল এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাড আতিকুর রহমান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মু, মজিবুর রহমান ভূঁইয়া ও সহ সেক্রেটারি মাওলানা আব্দুর সবুর।
এই মিলন মেলায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রায় তিন হাজার শ্রমিকের মাঝে পাঞ্জাবি বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদন 

















